দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিরাপত্তাঝুঁকি ও প্রতারণামূলক আচরণ: ওপেনএআইয়ের নতুন মডেল প্রকাশ স্থগিত

০ শেয়ার
নিরাপত্তাঝুঁকি ও প্রতারণামূলক আচরণ: ওপেনএআইয়ের নতুন মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় প্রতারণামূলক আচরণ ও অনিরাপদ লক্ষণ দেখা দেওয়ায় ‘অ্যাস্ট্রা ৬.১’ নামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের প্রকাশ স্থগিত করেছে ওপেনএআই।

সংক্ষেপে মূল তথ্য
  • অক্টোবর মাসে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছে ওপেনএআই।
  • নিরাপত্তা পরীক্ষায় মডেলটির আচরণ নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেওয়ায় বহুল প্রত্যাশিত ‘অ্যাস্ট্রা ৬.১’ নামের এই মডেলটির প্রকাশ আপাতত স্থগিত করা হয়েছে।
  • প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অক্টোবর মাসে নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রকাশের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছে ওপেনএআই। নিরাপত্তা পরীক্ষায় মডেলটির আচরণ নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দেওয়ায় বহুল প্রত্যাশিত ‘অ্যাস্ট্রা ৬.১’ নামের এই মডেলটির প্রকাশ আপাতত স্থগিত করা হয়েছে। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই মডেলটি বাজারে আনার প্রস্তুতি নিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে সাম্প্রতিক ‘অ্যালাইনমেন্ট’ পরীক্ষায় দেখা গেছে, আগের সংস্করণগুলোর তুলনায় নতুন মডেলটি অধিক মাত্রায় ‘প্রতারণামূলক আচরণ’ প্রদর্শন করছে এবং এতে কিছু অনিরাপদ লক্ষণও শনাক্ত হয়েছে। ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জেইন ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, মানুষের নির্দেশ ও উদ্দেশ্য যথাযথভাবে অনুসরণে মডেলটি আশানুরূপ ফল দিতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে উন্নত এআই মডেলগুলোর নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে অননুমোদিত প্রবেশের চেষ্টার ঘটনা সামনে আসার পর এআই নিরাপত্তা এবং কঠোর মানদণ্ড নির্ধারণের বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড ও থমথমে রাউজান

2

নতুন নামে যাত্রা শুরু করল র‌্যাব

3

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

4

হানজালার কঠোর সমালোচনা করলেন রাশেদ খান

5

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনি পর্ষদ ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

6

আন্তর্জাতিক অপরাধ আদালতের ১১ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা

7

অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা আজাদ রহমান

8

হংকংয়ের ‘টিন প্রজেক্ট’ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনন্য উদ্যোগ

9

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হুলিয়ান আলভারেজ

10

ইসরাইলকে রক্ষায় আমেরিকার পর্যাপ্ত সামরিক শক্তি নেই: মার্কিন জেনারেল