দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার

০ শেয়ার
ভারতের পাঞ্জাবে নিজ বাড়ি থেকে জনপ্রিয় গায়ক বলজিৎ সিংয়ের মরদেহ উদ্ধার

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে রহস্য।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
  • মৃত্যুর চার থেকে পাঁচ দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
  • গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃতাবস্থায় পাওয়া যায় গায়ক বলজিৎকে।

ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় নিজ বাড়ি থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ও গীতিকার বলজিৎ সিংয়ের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর চার থেকে পাঁচ দিন পর বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পাঞ্জাবের লুধিয়ানার সুদহারপট্টি ধালিওয়াল গ্রামে নিজ বাড়িতে মৃতাবস্থায় পাওয়া যায় গায়ক বলজিৎকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছানার ওপর পচন ধরা মরদেহ দেখতে পায়। এছাড়া মরদেহের কাছাকাছি শুকনো রক্তের দাগও পাওয়া গেছে। তবে মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়। বলজিতের বোনের ধারণা, এর আগে হার্ট অ্যাটাক হওয়ায় এবারো হয়তো হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গিয়ে আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে তদন্তকারীরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

৬৫০ মিনিটের দেয়াল পতন: উনাই সিমনের রেকর্ড ভাঙা গোল হজম

2

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. সোহেল রানা

3

বিসিবি বোর্ড ভেঙে অ্যাডহক কমিটি গঠন: নেতৃত্বে তামিম ইকবাল

4

নিউইয়র্কে আরএসএস প্রধান মোহন ভাগবতের অনুষ্ঠানের তীব্র বিরোধিতা মেয়র জোহরান মামদানির

5

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ: ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা

6

ঈদুল ফিতরে মুক্তির পথে ‘দম’: মেসেজ ও ভিজ্যুয়ালে শ্বাসরুদ্ধকর ফার্স্ট লুক

7

শুভ জন্মাষ্টমী আজ: দেশজুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি

8

ময়মনসিংহে বজ্রপাতে ২ জনের মৃত্যু

9

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের হানা: ৪ বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের শঙ্কা

10

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা ও ভাঙচুর