|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মভূষণ পেলেন অলকা ইয়াগনিক

ভারতীয় সংগীত জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র ও অসংখ্য কালজয়ী গানের কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিককে ভারতের অন্যতম সম্মানজনক নাগরিক পুরস্কার ‘পদ্মভূষণ’-এ ভূষিত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন। দীর্ঘ দুই বছর জনসমক্ষ ও সংগীতের জগত থেকে দূরে থাকার পর এই অনুষ্ঠানে তাকে দেখা গেল এক আবেগঘন মুহূর্তে।

পুরস্কার গ্রহণের পর অলকা ইয়াগনিক নিজের ইনস্টাগ্রাম পোস্টে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান। তিনি লেখেন, ‘গত দুই বছর ধরে আমি জীবনের এক কঠিন স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে এই সময়ে আপনাদের অবিচল ভালোবাসা ও প্রার্থনা আমাকে প্রতিটি পদক্ষেপে সাহস জুগিয়েছে।’ ২০২৪ সালের জুন মাসে এই শিল্পী প্রথম জানিয়েছিলেন যে, তিনি একটি বিরল শ্রবণ ব্যাধিতে (হিয়ারিং ডিজঅর্ডার) আক্রান্ত হয়েছেন, যা ভক্তদের গভীরভাবে ব্যথিত করেছিল।

অলকা ইয়াগনিকের এই অনন্য সাফল্যে বলিউড ও সংগীত জগতের তারকারা তাকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। কুমার শানু, শান, ইলা অরুণ ও আকৃতি কাক্কারসহ অনেক সহকর্মী তাকে এই সম্মাননার জন্য যোগ্যতম বলে অভিহিত করেছেন। তার দ্রুত সুস্থতা কামনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বার্তার বন্যা বয়ে যাচ্ছে। সংগীতপ্রেমীরা আশা করছেন, শিগগিরই তিনি তার জাদুকরী কণ্ঠ নিয়ে আবারও শ্রোতাদের মাঝে ফিরে আসবেন।

উল্লেখ্য, অলকা ইয়াগনিক ভারতীয় সংগীত ইতিহাসে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। ইউটিউবে বিশ্বের সবচেয়ে বেশি স্ট্রিম করা সংগীতশিল্পী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম রয়েছে। দীর্ঘ কর্মজীবনে ৭টি ফিল্মফেয়ার পুরস্কার এবং ২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অগণিত স্বীকৃতি পেয়েছেন তিনি। ‘এক দো তিন’, ‘টিপ টিপ বারসা পানি’ বা ‘তাল সে তাল মিলা’-র মতো কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি প্রজন্মের পর প্রজন্ম শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল আফগানিস্তা

1

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

2

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

3

বাদশাহর খরচে ১০০০ জনের ওমরাহ

4

মণিপুরে ৬ নাগা যুবকের লাশ উদ্ধার, উত্তাল রাজ্য

5

মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হা

6

বন্যার কারণে স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শু

7

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

8

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সুনামগঞ্জ ও নাটোরের যেসব এলাকায়

9

আগস্টের প্রথম ১১ দিনে ১৩৮ কোটি ডলার রেমিট্যান্স পেল বাংলাদেশ

10

বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৩

11

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই: অস্ট্রিয়া কোচ

12

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএসই জয় করার সহজ উপায়:数理科ে সফলত

13

আজকের মুদ্রার রেট: ২৩ জুলাই ২০২৬ টাকার বিনিময় হার

14

France vs Iraq Prediction: ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স ও ইরাকের ম

15

গাজার ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রশ্ন: ফিলিস্তিনিদের প্রতিনিধি

16

পাকিস্তানে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ, লড়বে পাক

17

করের হার না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির উদ্যোগ

18

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা: চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

19

জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস, মধ্যপ্রাচ্য

20