দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

অধ্যাপক সায়েমকে ভিসি করার দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের অভিনব মুখোশ মিছিল

০ শেয়ার
অধ্যাপক সায়েমকে ভিসি করার দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের অভিনব মুখোশ মিছিল

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের প্রতিকৃতি-সংবলিত মুখোশ পরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অভিনব ‘মুখোশ মিছিল’ করেছেন শিক্ষার্থীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের প্রতিকৃতি-সংবলিত মুখোশ পরে এক অভিনব ‘মুখোশ মিছিল’ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
  • এর পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউন কর্মসূচিও অব্যাহত রয়েছে।
  • শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগের প্রতিবাদে এই আন্দোলন ইতোমধ্যে অষ্টম দিনে গড়িয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের প্রতিকৃতি-সংবলিত মুখোশ পরে এক অভিনব ‘মুখোশ মিছিল’ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর পাশাপাশি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউন কর্মসূচিও অব্যাহত রয়েছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শনের অভিযোগের প্রতিবাদে এই আন্দোলন ইতোমধ্যে অষ্টম দিনে গড়িয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মুখোশ মিছিলটি শুরু হয়। মিছিলটি স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ নানা স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, প্রতীকী এই কর্মসূচির মাধ্যমে তাদের বার্তা স্পষ্ট হাজারো শিক্ষার্থীর কণ্ঠ থেকে ন্যায্য দাবি দাবিয়ে রাখা যাবে না। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও টানা চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে সোমবার মধ্যরাতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে হুমকিদাতাদের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি উচ্চারণ করেন এবং কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে অবিলম্বে পুনর্বহালের দাবি জানান।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে নেপাল গেছেন মামুনুল হক

2

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

3

নবম পে-স্কেল ও বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ২০২৬

4

আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ

5

২০২৬ বিশ্বকাপ ফাইনাল: আর্জেন্টিনা বনাম স্পেন - কখন, কোথায় দেখবেন?

6

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ: বৃত্তি পেল ৭৯ হাজার শিক্ষার্থী

7

মোংলা থেকে ৭২০ কিমি দূরে গভীর নিম্নচাপ,

8

এসপি মাসুদকে ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়লেন শীর্ষ সন্ত্রাসী রায়হান

9

বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা

10

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর পর আরও ভয়াবহ হামলার হুমকি হুথিদের