দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রজনন হার বৃদ্ধি ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট নিয়ে উদ্বেগ

০ শেয়ার
প্রজনন হার বৃদ্ধি ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংকট নিয়ে উদ্বেগ

আজ ২৬ সেপ্টেম্বর বিশ্ব গর্ভনিরোধ দিবস। দেশে প্রজনন হার (টিএফআর) বৃদ্ধি, কিশোরী বয়সে সন্তান ধারণ এবং জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

সংক্ষেপে মূল তথ্য
  • ‘কোনো বাধা নয়, শুধুই পছন্দ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৬ সেপ্টেম্বর সারা দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব গর্ভনিরোধ দিবস-২০২৬’।
  • গর্ভনিরোধক সম্পর্কে সঠিক তথ্য, প্রয়োজনীয় সামগ্রী ও সেবা সহজলভ্য করার মাধ্যমে ব্যক্তি ও দম্পতিকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করাই এই দিবসের মূল লক্ষ্য।
  • তবে একদিকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট এবং অন্যদিকে কিশোরী বয়সে গর্ভধারণের উচ্চ হার দেশের জনস্বাস্থ্য খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

‘কোনো বাধা নয়, শুধুই পছন্দ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৬ সেপ্টেম্বর সারা দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘বিশ্ব গর্ভনিরোধ দিবস-২০২৬’। গর্ভনিরোধক সম্পর্কে সঠিক তথ্য, প্রয়োজনীয় সামগ্রী ও সেবা সহজলভ্য করার মাধ্যমে ব্যক্তি ও দম্পতিকে সচেতন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করাই এই দিবসের মূল লক্ষ্য। তবে একদিকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট এবং অন্যদিকে কিশোরী বয়সে গর্ভধারণের উচ্চ হার দেশের জনস্বাস্থ্য খাতে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ইউনিসেফ ও বিবিএসের ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫’-এর তথ্য অনুযায়ী, দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরীদের সন্তান জন্মের হার প্রতি হাজারে ৯২ জনে উন্নীত হয়েছে, যা ২০১৯ সালে ছিল ৮৩ জন। এছাড়া দেশে মোট প্রজনন হার বা টিএফআর ২০২২ সালের ২ দশমিক ১৫ থেকে বেড়ে ২০২৫ সালে ২ দশমিক ৪-এ দাঁড়িয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা জানান, গত দুবছর ধরে স্বাস্থ্য খাতের কিছু অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকায় মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সামগ্রী সহজলভ্য করা সম্ভব হয়নি, যা টিএফআর বৃদ্ধির অন্যতম বড় একটি কারণ।

বিশেষজ্ঞদের মতে, বাল্যবিয়ের হার কিছুটা কমলেও তা এখনো আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার অভাব এবং জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থায় পুরুষের কম অংশগ্রহণের কারণে সব দায়িত্ব নারীদের ওপর বর্তাচ্ছে। নিরাপদ প্রজননস্বাস্থ্য নিশ্চিত করতে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি ব্যাপক প্রচার ও জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভারতীয় চলচ্চিত্রে ৫১ বছর পূর্ণ করলেন সুপারস্টার রজনীকান্ত: এক কিংবদন্তির জয়যাত্রা

2

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন,

3

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক সম্মানী দিচ্ছে সরকার: নতুন নীতিমালা জারি

4

সৌদিতে হুথিদের হামলার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

5

কক্সবাজারে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

6

আফগান সীমান্তে হামলা চালিয়ে ২৮ জঙ্গি হত্যার দাবি পাকিস্তানের

7

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্ছেন ট্রাম্প: অধ্যাপক রবার্ট কেলি

8

দেশে ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত প্রায় দুই হাজার

9

টানা বর্ষণে স্বস্তি: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়ল ২০০ মেগাওয়াট ছাড়িয়ে

10

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি: ইসরাইলে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ১৪টি রিফুয়েলিং বিমান