দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

০ শেয়ার
টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে কথা বলার অপরাধে ওসমান গণি নাঈম (৯) নামে প্রথম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রকে গরম ইস্ত্রি দিয়ে ছেঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছেঁকা দিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
  • গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম রাব্বি হোসেন মোস্তাকিন (২৪)।
  • রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতার করে।


গাজীপুরের টঙ্গীতে ওসমান গণি নাঈম (৯) নামের এক শিশু শিক্ষার্থীকে গরম ইস্ত্রির ছেঁকা দিয়ে নির্মম শারীরিক নির্যাতন চালানোর অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম রাব্বি হোসেন মোস্তাকিন (২৪)।

রোববার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতার করে।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিশু ওসমান গণি নাঈম টঙ্গীবাজার নোয়াখালী পট্টির মিফতাহুল উলুম মাদ্রাসার আবাসিক হোস্টেলে থেকে প্রথম শ্রেণিতে পড়ালেখা করে আসছিল। গত বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে হোস্টেলের পঞ্চমতলায় ঘুমাতে যাওয়ার আগে সহপাঠীদের সঙ্গে কথা বলছিল নাঈম। সেই সময় পাশের কক্ষে কাপড় ইস্ত্রি করছিলেন শিক্ষক রাব্বি হোসেন মোস্তাকিন। ছাত্রদের কথা বলার শব্দে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষক নাঈমকে ডেকে নেন এবং জামাকাপড় ইস্ত্রি করার গরম ইস্ত্রি দিয়ে শিশুটির নিতম্বে ছেঁকা দেন।

পরদিন বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নাঈমের মা নাসিমা বেগম ছেলেকে মাদ্রাসা থেকে বাড়ি নিতে এলে শিশুটির শারীরিক অবস্থা ও নির্মম নির্যাতনের বিষয়টি জানতে পারেন। পরবর্তীতে শারীরিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ শেষে রোববার রাতে টঙ্গী পূর্ব থানায় উপস্থিত হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ভুক্তভোগী শিশুর মায়ের আবেদনের প্রেক্ষিতে মামলা রজু করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাশিয়ায় মুসলিম নেতাদের গণগ্রেফতারের কারণ

2

৬০ বছরের মধ্যে সেরা সাফল্য ইংল্যান্ডের: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ তৃতীয় স্থান অর্জন

3

অবৈধ ও অনুমোদনহীন ঋণ অ্যাপ নিয়ে বিএফআইইউর কঠোর সতর্কতা

4

বিশ্বকাপ ফাইনালে তিন লাল কার্ডের লজ্জার রেকর্ড: ইতিহাসের পাতায় আর্জেন্টিনা

5

কোনাবাড়ীতে ১৯১টি অসহায় পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ খাদ্যসামগ্রী

6

সংঘাত এড়াতে বড় উদ্যোগ: পাকিস্তানের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

7

হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের বৈঠক

8

বরগুনায় একদিনে ৫ লাশ উদ্ধার

9

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক

10

চ্যাম্পিয়ন্স লিগ: মাঠে নামছে বার্সেলোনা, লিভারপুর, পিএসজি ও আর্সেনাল