দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন নারী

০ শেয়ার
বগুড়ায় ট্রেনের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন নারী

বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
  • মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া শহরের নারুলী নতুনপাড়া এলাকায় করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লাভলী বেগম (৪৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লাভলী বেগম ওই এলাকার খাজা নাজিমুদ্দিন সরকার বকুলের স্ত্রী।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাভলী বেগম দীর্ঘ ৬-৭ বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। স্থানীয় বিভিন্ন দোকান থেকে পান চেয়ে নিয়ে তিনি মাটিতে গড়াগড়ি করছিলেন। একপর্যায়ে সবার অগোচরে তিনি রেললাইনের ওপরে চলে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

2

বিশ্বকাপে লিওনেল মেসিকে হত্যার ভয়াবহ ষড়যন্ত্র

3

ছবি এআই দিয়ে তৈরি নাকি আসল?

4

পেরুর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল আন্দিজ পর্বতমালা

5

আমির খানের গালে অক্ষয় খান্নার ১৭ চড়: চাঞ্চল্যকর তথ্য জানালেন ফারহান আখতার

6

বাগেরহাটে ‘জয় বঙ্গবন্ধু, জয় তন্ময় ভাই’ স্লোগানে কলাবোঝাই পিকআপে আগুন

7

মেঘনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬: ঢাকা ও চট্টগ্রামসহ ৭ জেলায় বড় কাজের সুযোগ

8

বৃষ্টির কারণে জাপানকে হারিয়ে নকআউট করল নেপাল

9

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রূপরেখা, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত

10

ব্রাজিলের বিদায়ে সতর্ক আর্জেন্টিনা, মিশরের বিপক্ষে লড়াইয়ের আগে বিশেষ বার্তা