দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

০ শেয়ার
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের ১৬ পরিবার পেল ৬৪ লাখ টাকার সহায়তা

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৬ ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে ৬৪ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানিকগঞ্জে নিহত ও আহত ১৬ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ৬৪ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
  • বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় এই চেক বিতরণ করা হয়।
  • অনুষ্ঠানে জেলার ১২ জন নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং গুরুতর আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে মানিকগঞ্জে নিহত ও আহত ১৬ ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ৬৪ লাখ টাকার সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের সহায়তায় এই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলার ১২ জন নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা এবং গুরুতর আহত ৪ জনকে ১ লাখ টাকা করে ৪ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। বিআরটিএর ট্রাস্টি বোর্ডের পরিচালক ও সচিব রুবাইৎ-ই-আশিক জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ, মারাত্মকভাবে আহত বা পঙ্গুত্ববরণকারীকে ৩ লাখ এবং সাধারণ আহত ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে নির্দিষ্ট ফরম পূরণ করে বিআরটিএ অফিসে আবেদন করতে হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আয়োজিত এই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম, বিআরটিএর সহকারী পরিচালক মাহবুব কামাল এবং মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি এবং অভ্যন্তরীণ বিরোধ

2

কত আয় করল ‘বনলতা এক্সপ্রেস’?

3

অস্ত্রের মজুত নিয়ে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুশিয়ারি ট্রাম্পের

4

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

5

মাদ্রাসায় সৌরবিদ্যুৎ স্থাপনে সহায়তা দিচ্ছে বিদ্যুৎ বিভাগ, চালু হটলাইন

6

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

7

সুন্দরবনে জেলেবহরে দস্যুদের হানা: ট্রলারসহ শরণখোলার ৫ জেলে অপহৃত

8

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর লড়াই

9

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

10

এসএসসিতে শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ল ১৭৮টি, কমেছে পাসের হার ও জিপিএ-৫