দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ, শয্যাসংকট

০ শেয়ার
জয়পুরহাট হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ, শয্যাসংকট

জয়পুরহাট জেনারেল হাসপাতালে হঠাৎ ডায়রিয়া রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যাসংকট দেখা দিয়েছে। মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

সংক্ষেপে মূল তথ্য
  • জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
  • গত ৪৮ ঘণ্টার ব্যবধানে হাসপাতালটিতে নতুন করে ১৫৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
  • যার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৮৮ জন এবং পরবর্তী ২৪ ঘণ্টায় ৬৮ জন রোগী ভর্তি হন।

জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হঠাৎ করেই ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। গত ৪৮ ঘণ্টার ব্যবধানে হাসপাতালটিতে নতুন করে ১৫৬ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে প্রথম ২৪ ঘণ্টায় ৮৮ জন এবং পরবর্তী ২৪ ঘণ্টায় ৬৮ জন রোগী ভর্তি হন। হঠাৎ রোগীর এই অস্বাভাবিক বৃদ্ধিতে হাসপাতালের নির্ধারিত শয্যাসংখ্যা ফুরিয়ে যাওয়ায় অনেককেই বাধ্য হয়ে ওয়ার্ডের মেঝে ও দুই পাশের দীর্ঘ বারান্দায় বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথম ভবনে অবস্থিত ডায়রিয়া ওয়ার্ডে রোগীদের জন্য নির্ধারিত শয্যা রয়েছে মাত্র ৪২টি। অথচ বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা শয্যাসংখ্যার তিন গুণেরও বেশি। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, রোগীর উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসক ও নার্সদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। পাঁচবিবি ও ধামইরহাটসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আসা শিশু ও বয়স্ক রোগীরা শয্যা না পেয়ে মেঝে বা বারান্দায় অবস্থান নিয়ে স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আহমদ জেবাল জানান, মূলত আবহাওয়ার পরিবর্তন, দূষিত পানি পান এবং বাসি বা খোলা খাবার খাওয়ার কারণে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। শয্যাসংকট থাকলেও হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের কোনো ঘাটতি নেই এবং চিকিৎসকরা সাধ্যমতো সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে সবাইকে খাবার গ্রহণে সতর্ক থাকার এবং সবসময় নিরাপদ ও ফুটানো পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বড় পর্দায় আসছে ‘কোকমেলন: দ্য মুভি’: টিজার ট্রেলারে চমক হিসেবে থাকছেন এসজেএ

2

নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার

3

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

4

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই যুবক

5

ইউরি টিলেমানস: বেলজিয়ামের সেই নীরব পরিচালক, যিনি ম্যাচ ঘুরিয়ে দেন একা

6

এমএলসি ২০২৬: এমআই নিউইয়র্ককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস

7

বিশ্বকাপের রেকর্ড ভেঙে মেসিকে প্রশংসায় ভাসালেন ক্লোসা

8

কোন রুটে কত বাড়ল বাস ভাড়া

9

স্বর্ণের দাম নির্ধারণে বাজুসের হাত নেই: বাজুসের ব্যাখ্যা

10

দুর্নীতি মামলা: রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন দুদকের