|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল: আ.লীগের অপতৎপরতা রুখতে বিএনপির শোডাউন

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যেকোনো ধরনের রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও অস্থিতিশীলতা ঠেকাতে বরিশাল নগরীতে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি এবং পুলিশ প্রশাসন। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া ছাত্রদল ও যুবদলের কর্মীরাও নগরীতে পৃথকভাবে মিছিল ও শোডাউন করেছে।

অন্যদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান ও চেকপোস্ট বসানো হয়েছে। বিগত ১৫ দিনে নগরীর চারটি থানা এলাকায় আওয়ামী লীগের অন্তত দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার (২৩ জুন) দিনটিকে ঘিরে আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে। সন্দেহভাজনদের তল্লাশি এবং আটকের মাধ্যমে নগরীর শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কঠোর তৎপরতা চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির সমালোচকদের কড়া জবাব দিলেন সৌরভ গাঙ্গুলি

1

বিশ বছর পরও অপরাজেয় মেসি: রেকর্ড ভাঙার মহাকাব্য

2

জিটিএ ৬ গেমপ্লে ও ম্যাপ লিক: ডিএমসিএ স্ট্রাইকের কারণে বাড়ল স

3

ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়ে সমর্থন প্রত্যাহারের পথে কনকাক

4

ডারউইনে ইতিহাস: অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট জয় বাংলা

5

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন হালান্ড ও নরওয়ে ফুটবল দল

6

ঢাকায় রাশিয়ান হাউসে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ‘রাশিয়া পতা

7

কমুলাস মিডিয়ার বড় ছাঁটাই: ৯৯এক্স (99X) রেডিওর অন-এয়ার স্টা

8

সাতক্ষীরা থানায় হাজতখানার ভিডিও ভাইরাল, ওসি ও দুই পুলিশ কর্ম

9

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি

10

ক্ষমতার প্রতীক ছিল হাসানাতের সেরনিয়াবাত ভবন, ধ্বংসস্তূপে এখ

11

রাশিয়ার মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়: আটকা পড়ে পাঁচ বসনীয় পর্বত

12

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

13

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ বদলে দিয়েছে ইরান যুদ্ধ: আব্বা

14

পিএসএলে টসের পর একাদশ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন অধিনায়করা

15

গঙ্গা চুক্তির গুরুত্ব ভারত বুঝতে পারবে বলে আশাবাদী পররাষ্ট্র

16

চাঁদপুরে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত

17

স্বর্ণের বাজারে আবারও অস্থিরতা: ২২ ক্যারেটের নতুন দাম ২ লাখ

18

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ ৩ জ

19

ধলাই নদীর বাঁধ ভেঙে প্লাবিত মৌলভীবাজারের নিম্নাঞ্চল: পানিবন্

20