দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিএনপি গণভোটের রায় ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে: আখতার হোসেন

০ শেয়ার
বিএনপি গণভোটের রায় ও ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে: আখতার হোসেন
বক্তব্য রাখছেন আখতার হোসেন ।

নির্বাচনের ৫ মাস অতিবাহিত হলেও বিএনপি কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার অঙ্গীকার এবং জুলাই সনদের বাস্তবায়ন থেকে বিএনপি সম্পূর্ণভাবে সরে এসেছে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
  • তিনি অভিযোগ করেন, নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও দলটি তাদের একটি প্রতিশ্রতিও রক্ষা করেনি।
  • মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া ৩১ দফার অঙ্গীকার এবং জুলাই সনদের বাস্তবায়ন থেকে বিএনপি সম্পূর্ণভাবে সরে এসেছে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পাঁচ মাস পার হয়ে গেলেও দলটি তাদের একটি প্রতিশ্রতিও রক্ষা করেনি। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

পথসভায় বিগত স্বৈরাচারী সরকারের আমলের গুম, হত্যা ও বিভিন্ন ন্যায্য আন্দোলন দমনের প্রসঙ্গ টেনে আখতার হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পক্ষে সাধারণ মানুষ গণভোটে বিপুল রায় দিলেও এখন সেই রায় মানা হচ্ছে না। সম্প্রতি বিএনপির নৈশভোজ ও দলটির নেতাদের ৩১ দফা বাস্তবায়নের কথঞ্চিকাকে ফাঁকা বুলি অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ৩১ দফায় সংবিধান সংস্কার ও নতুন কাঠামোর তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হলেও বিএনপি এখন আর সেই অবস্থানে নেই। তিনি আরও জানান, নতুন দল হিসেবে জনগণের আস্থায় এনসিপি সংসদে প্রতিনিধিত্ব করছে এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও তাদের সমর্থিত প্রার্থীরা অংশ নেবে।

উক্ত পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরবঙ্গের দীর্ঘদিন ধরে চলা অবহেলা ও অনগ্রসরতার কথা তুলে ধরে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের দাবি জানান। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য শীর্ষ নেতাদের উপস্থিতিতে জলঢাকার পথসভা শেষে রাতে নেতারা নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণেও আরেকটি পথসভায় অংশ নেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে যোগ দিলেন বিএনপি নেতা রাশেদ খান

2

লঙ্কা প্রিমিয়ার লিগে দল থেকে 'ড্রপ' হয়ে অসন্তুষ্ট শাহিন শাহ আফ্রিদি

3

অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বৃদ্ধি

4

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

5

ভাটারা গ্যাস বিস্ফোরণ: স্বামী-ভাগ্নির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফাহিমাও

6

রংপুরে চার খুন: হত্যার পর গোসল ও শসা খেয়েছিল ঘাতকরা

7

পোস্টাল ভোটিংয়ের ‘বাংলাদেশ মডেল’ গ্রহণে নেপাল ও শ্রীলঙ্কার আগ্রহ

8

ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: 'স্পেশাল ফোর্স' ব্যবহারের পরিকল্পনা

9

১৭৮ দিনে হাম ও উপসর্গ নিয়ে ৯৯৯ জনের মৃত্যু

10

ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: সাবেক তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৯