|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Feb 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

মানবতাবিরোধী মামলায় খালাস পেলেন বাগেরহাটের খান আকরাম

ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে এ রায় দেন।

এর আগে, বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এ দিন ঠিক করেন।

২০২৩ সালের ৩০ নভেম্বর তাদের সাজা দিয়েছিলেন ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়। পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।


এ মামলায় আসামিদের বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো হলো ১৯৭১ সালের ২৬ মে ১৫-২০ জন রাজাকার এবং ২৫-৩০ জন পাকিস্তান দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চাপড়ী ও তেলিগাতীতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের ওপর হামলা চালায়। তারা ৪০-৫০টি বাড়ির মালামাল লুণ্ঠন করে, বাড়িঘর অগ্নিসংযোগে ধ্বংস করে। দুজন নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করে এবং ১০ নিরীহ নিরস্ত্র স্বাধীনতার পক্ষের মানুষকে গুলি করে হত্যা করে।

১৯৭১ সালের ৭ জুলাই আসামিরা বাগেরহাটের কচুয়া থানার হাজরাখালী ও বৈখালী রামনগরে হামলা চালিয়ে অবৈধভাবে নিরীহ নিরস্ত্র স্বাধীনতার পক্ষের চারজন মানুষকে আটক ও অপহরণ করে আবাদের খালের ব্রিজে হত্যা করে লাশ খালে ফেলে দেয়।

১৯৭১ সালের ১৩ নভেম্বর বাগেরহাটের মোড়লগঞ্জ থানার ঢুলিগাতী গ্রামে হামলা চালিয়ে দুইজন নিরস্ত্র মুক্তিযোদ্ধাকে অবৈধ আটক, নির্যাতন ও গুলি করে হত্যা করে।

১৯৭১ সালের ১৭ নভেম্বর বাগেরহাটের কচুয়া থানার বিলকুল ও বিছট গ্রামে হামলা চালিয়ে চারজন নিরীহ নিরস্ত্র স্বাধীনতার পক্ষের লোককে আটক ও অপহরণ করে কাঁঠালতলা ব্রিজে এনে নির্যাতনের পর গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।

১৯৭১ সালের ৩০ নভেম্বর বাগেরহাটের কচুয়া থানার বিলকুল গ্রাম থেকে নিরস্ত্র মুক্তিযোদ্ধা মুনসুর আলী নকীবকে আটক ও অপহরণ করে মোড়লগঞ্জ থানার দৈবজ্ঞহাটির গরুর হাঁটির ব্রিজের ওপরে নিয়ে নির্যাতনের পর গুলি করে হত্যা করে।

১৯৭১ সালের ১৬ অক্টোবর বাগেরহাটের কচুয়া থানার উদানখালী গ্রামে হামলা চালিয়ে স্বাধীনতার পক্ষের নিরীহ নিরস্ত্র উকিল উদ্দিন মাঝিকে অবৈধভাবে আটক করে হত্যা করে এবং তার মেয়ে তাসলিমাকে অবৈধভাবে আটক ও অপহরণ করে কচুয়া রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। কচুয়া রাজাকার ক্যাম্প ও আশেপাশের রাজাকার ক্যাম্পে দীর্ঘদিন অবৈধভাবে সলিমাসহ চার জনকে আটকে রেখে ধর্ষণ করে। ১৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ দখলদারমুক্ত হলে মুক্তিযোদ্ধারা রাজাকার ক্যাম্প তল্লাশি করে ভুক্তভোগী তাসলিমাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন।

বাগেরহাটেরর কচুয়া থানার গজালিয়া বাজারে হামলা চালিয়ে হিন্দু সম্প্রদায়ের নিরীহ নিরস্ত্র শ্রীধাম কর্মকার এবং তার স্ত্রী কমলা রানী কর্মকারকে অবৈধভাবে আটক করে নির্যাতন করতে থাকে। আসামিরা শ্রীধাম কর্মকারকে হত্যা করে কমলা রানী কর্মকারকে জোরপূবক অপহরণ করে কচুয়া রাজাকার ক্যাম্পে এনে আটকে রাখে। উল্লেখিত আসামিসহ কচুয়া রাজাকার ক্যাম্প ও এর আশেপাশের রাজাকার ক্যাম্পে কমলা রানী কর্মকারসহ আটক অন্য চারজনকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করে। প্রায় এক মাস শারীরিক নির্যাতনের পর কমলা রানী কর্মকার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখান থেকে পালিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের রোজার ফিদিয়া কত? জেনে নিন ২০২৬ সালের নির্ধারিত হার

1

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার রুমিন

2

১০ মিনিটের আগেই গোল দিয়ে এগিয়ে গেল মেক্সিকো ২০২৬

3

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ট্রিপল হেডার

5

রাজস্থান বনাম চেন্নাই পয়েন্ট টেবিল: শীর্ষস্থান ধরে রাখার লড়া

6

কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ১-১ গোলে ড্র ২০২৬

7

সাকিব আল হাসান উপসালা টাইগার্স সুইডিশ লিগ ২০২৬ | নর্ডিক স্ম্

8

২০২৬ সালের ঈদুল ফিতরে দীর্ঘ ছুটির হাতছানি: টানা ১০ দিন কাটান

9

বিএনপি সরকারের বাজেটে জুলাই আন্দোলনের স্বীকৃতি

10

সাবেক স্পিকার শিরীন শারমিন রিমান্ড শেষে কারাগারে: হত্যাচেষ্ট

11

দিলারা হাফিজের ইন্তেকাল ও জানাজার সময়সূচি ২০২৬ | স্পিকারের স

12

সরকারি ৫ লাখ শূন্য পদে দ্রুত নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

13

যুক্তরাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় ৫ জন নিহত | মিসিসিপি নিউজ ২০২৬

14

মার্কিন হামলায় ইরানের জলাধার ক্ষতিগ্রস্ত

15

চার মন্ত্রীর দুই দিনের সফরে সাজ সাজ রব বগুড়ায়: ক্রীড়া ও শ

16

‘কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না, হবেও না’: জাতিসংঘ সাধারণ প

17

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের

18

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল: বর্তমান র‍্যাঙ্কিং, স্কোয়াড ও ২

19

রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবাই সমান সুযোগ পাবেন: পানিসম্পদ

20