দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Apr 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

০ শেয়ার
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
নিহত আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ সোমবার সকালে দেশে পৌঁছেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।
  • সোমবার (৬ এপ্রিল, ২০২৬) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
  • বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি আবদুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে। সোমবার (৬ এপ্রিল, ২০২৬) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

নিহত আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের শহীদ সওদাগরের ছেলে। ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে তিনি সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন। গত ৮ মার্চ ইফতারের ঠিক আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে শ্রমিক ক্যাম্পে এক ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে ১৭ মার্চ স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই হামলায় নিহত অন্য প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ গত ২০ মার্চ দেশে আনা হয়েছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

উত্তরার আজমপুরে দ্বিতীয় দিনেও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

2

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

3

কোটি রুপির ফ্ল্যাট বেচে ভাড়ায় প্রীতি

4

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

5

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে রাজনৈতিক পরিচয়ের প্রভাব ও প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া

6

ভোলায় যুবককে আটকে মারধর ও মুক্তিপণ দাবি: দুই ছাত্রদল নেতা বহিষ্কার

7

ট্রাম্পের নতুন অর্থনৈতিক যুদ্ধ: ইরান কি নতি স্বীকার করবে?

8

ঢাকার আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে তাপমাত্রা

9

গল টেস্ট: যশস্বীর রান আউটের পর ভারতের সতর্ক ব্যাটিং | IND vs SL

10

ফিফা বিশ্বকাপ ২০২৬: বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি