দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের কমলগঞ্জসহ দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক কেন্দ্রীয় কমিটি, সাতটি ভ্যালি কমিটি ও বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির ৬০০টির বেশি প্যানেলের প্রায় ৭ হাজার প্রার্থীর মধ্যে থেকে তাঁদের প্রতিনিধি নির্বাচন করছেন।
দীর্ঘ আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিচ্ছেন চা শ্রমিকরা;
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রায় ১ লাখ ৪৫ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করছেন, যেখানে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩০টি পদ, সাতটি ভ্যালি কমিটি এবং বাগানভিত্তিক পঞ্চায়েতের ৬০০টির বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যার মধ্যে কমলগঞ্জ উপজেলার ২৩টি পঞ্চায়েতে মোট ভোটার ১৪ হাজার ৪৩০ জন।