বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধবার (২৫ নভেম্বর) ৯০ মিনিটের বিশেষ অনুশীলন সেশনে অংশ নিয়েছে ৪০ খুদে ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনাল প্রতিনিধিদলের উপস্থিতিতে আর্জেন্টিনার প্রশিক্ষণ পদ্ধতি জানার সুযোগ পায় তারা।
বাফুফে ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফে বুধবার (২৫ নভেম্বর) ৯০ মিনিটের অন্য রকম এক অনুশীলনে অংশ নিয়েছে ৪০ খুদে ফুটবলার; বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে ইয়ুথ ফুটবল ক্লিনিকের তত্ত্বাবধানে মাঠে নেমে আর্জেন্টিনায় কীভাবে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়, তা জানার সুযোগ পেয়েছে তারা। এই অনুশীলন সেশনে বাফুফের কোচিং স্টাফরাও অংশ নেন।
আর্জেন্টিনার প্রতিনিধিদলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের বাণিজ্যিক পরিচালক মার্টিন তুলা এবং দুই ক্রীড়া ব্যবস্থাপক আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। এ ছাড়া অনুশীলন পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।