দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজধানীতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই,

০ শেয়ার
রাজধানীতে সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই,

রাজধানীর সোবহানবাগ এলাকায় চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ফোনটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে এবং নিজের নম্বর থেকে কোনো বিভ্রান্তিকর বার্তা গেলে তা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন তিনি।

সংক্ষেপে মূল তথ্য
  • সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে।
  • বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর সোবহানবাগ এলাকায় গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যায় এক ছিনতাইকারী।
  • নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।


সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর সোবহানবাগ এলাকায় গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে ফোনটি নিয়ে যায় এক ছিনতাইকারী।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি ঘটনার বিবরণ দিয়ে লেখেন, “আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭.৩০-এর দিকের ঘটনা।”

ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ করে বলেন, “এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে বা অন্য যেকোনোভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, হুমকি দেয় বা সন্দেহজনক কিছু লেখে, তাহলে সেটা এড়িয়ে যাবেন।” পোস্টের শেষাংশে হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “দোয়া করবেন ফোনটা যেন উদ্ধার হয়। নিজের ওপর খুব বিরক্ত হয়ে আছি।”

পুলিশের তৎপরতা: ঘটনার বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক তৈয়ব জানান, সোবহানবাগ এলাকার ড্যাফোডিল ইউনিভার্সিটির সামনে মোবাইল ছিনতাইয়ের খবরটি তাঁরা পেয়েছেন। ঘটনাস্থলটি শেরেবাংলা নগর থানা এলাকার অন্তর্ভুক্ত হওয়ায় ধানমন্ডি ও শেরেবাংলা নগর—দুই থানা পুলিশ সমন্বয় করে ফোনটি উদ্ধারে কাজ করছে।

অন্যদিকে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ছিনতাই হওয়া ফোনটি শনাক্ত ও উদ্ধারে তৎপরতা শুরু করেছে। তবে এ ঘটনায় আসিফ নজরুলের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়নি বলে জানা গেছ

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গোবিন্দর সঙ্গে বিবাহবিচ্ছেদ? মুখ খুললেন অভিনেতার সহকারী

2

পার্ক স্ট্রিটে গৃহহীন শিশুর জন্য দুধ গরম করায় মন্ত্রীর ধমক নিয়ে দেশজুড়ে বিতর্ক

3

বিএনপি সরকার জনগণের অধিকার হরণ করছে: নাহিদ ইসলাম

4

আইপিও ছাড়াই শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ

5

সংসদ চলো মিছিলে যোগ দিতে হাসপাতাল ছাড়ার অনুমতি চাইলেন সোনম ওয়াংচুক

6

দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি: উত্তরবঙ্গের চার জেলায় লাল সতর্কতা জারি

7

প্রশাসনের শীর্ষ দুই পদে নতুন মুখ নাকি চুক্তি নবায়ন? জানুন সবশেষ তথ্য

8

নিরাপত্তা ত্রুটির কারণে বন্ধ সরকারি সেবা পোর্টাল মাইগভ, ৪৪০ সেবা ব্যাহত

9

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

10

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু