দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং, পাত্রী সাংসদ প্রিয়া সরোজ

০ শেয়ার
৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন রিঙ্কু সিং, পাত্রী সাংসদ প্রিয়া সরোজ

আগামী ৪ ডিসেম্বর ভারতের ক্রিকেটার রিঙ্কু সিং বিয়ে করতে যাচ্ছেন সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে। লখনউয়ের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হচ্ছে। পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের প্রস্তুতি তদারক করছেন রিঙ্কু।

সংক্ষেপে মূল তথ্য
  • আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং।
  • সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করবেন বাঁহাতি এই ক্রিকেটার।
  • ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজকে বিয়ে করবেন বাঁহাতি এই ক্রিকেটার। ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে তাদের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

গত বছরের জুনে জমকালো আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিম্পল যাদব, জয়া বচ্চন, রাম গোপাল যাদব ও শিবপাল যাদবসহ ক্রিকেট ও রাজনীতির জগতের বিশিষ্ট ব্যক্তিরা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিয়ের প্রস্তুতি এখন পুরোদমে চলছে। আমন্ত্রণপত্র ছাপানোর কাজও শেষ হয়েছে। লখনউয়ের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হবে।

বিয়ের প্রস্তুতিতে সরাসরি যুক্ত রয়েছেন রিঙ্কু। বোন নেহার সঙ্গে মিলে আমন্ত্রণপত্র নির্বাচন করেছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অতিথিদের আমন্ত্রণ জানানোসহ বিভিন্ন আয়োজনের তদারকিও করছেন।

চলতি মাসের শেষ দিকে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস’ টুর্নামেন্টে অংশ নিতে দুবাই যাওয়ার আগে বিয়ের গুরুত্বপূর্ণ প্রস্তুতি শেষ করতে চান এই ক্রিকেটার। দীপাবলির সময় নিজের শহর আলিগড়ে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বিয়ের আয়োজনের খোঁজখবর নেন তিনি। এ সময় বোন নেহাকে একটি স্কুটার উপহার দিয়েছেন বলেও জানা গেছে।

চলতি বছরের শুরুর দিকে রিঙ্কুর বাবার মৃত্যুর পর বিয়েটি পরিবারের কাছে বিশেষ আবেগের উপলক্ষ হয়ে উঠেছে। আলিগড় থেকে প্রায় ১০০ জন অতিথি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। রাজনৈতিক নেতা, পারিবারিক বন্ধু ও পরিচিতজনদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

পেশায় আইনজীবী প্রিয়া সরোজ ভারতের অন্যতম কনিষ্ঠ সাংসদ। উত্তরপ্রদেশের বারাণসীর কারখিয়াওন গ্রামের বাসিন্দা তিনি। বাবার রাজনৈতিক উত্তরাধিকার ধরে রেখেছেন প্রিয়া।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইতিহাস গড়ার লক্ষ্য ফ্রান্স ও মরক্কোর: কোয়ার্টার ফাইনালে উত্তেজনার পারদ তুঙ্গে

2

বিএমডিএ-তে তোলপাড়: এবার ৭৯ খাতে মিলল ১২১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ

3

প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়

4

হারারেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের, দলে ফিরলেন তাসকিন-নাহিদ

5

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যৌক্তিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

6

শারদীয় দুর্গোৎসবে বৈষম্যহীন ও শান্তিময় সমাজ গড়ার আহ্বান স্পিকারের

7

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

8

দীর্ঘ ছয় বছর লিভ-ইন সম্পর্কের পর গোয়ায় আইনি বিয়ে করলেন অর্জুন রামপাল

9

ঢাকা জেলায় অন্তর্ভুক্ত হলো পূর্বাচল: নিকার সভায় ঐতিহাসিক সিদ্ধান্ত

10

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের মস্কোয় বৈঠক