দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: হুইপ দুলু

০ শেয়ার
বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৭ নভেম্বরই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়েছে এবং এর মূল স্থপতি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নাটোরে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
  • ঐতিহাসিক ৭ নভেম্বরের মাধ্যমেই এই ভিত্তির সূচনা হয়।
  • শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বাংলাদেশি জাতীয়তাবাদের মূল ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঐতিহাসিক ৭ নভেম্বরের মাধ্যমেই এই ভিত্তির সূচনা হয়।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, "বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ অতীতে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এ দেশের জন্ম ও অগ্রযাত্রায় এম এ জি ওসমানী, জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক অবদান রয়েছে, বাংলাদেশের মানুষ তা কখনো অস্বীকার করতে পারবে না।"

ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, অতীতে বারবার ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করার হীন চেষ্টা চালানো হয়েছে, যার মাধ্যমে জাতি হিসেবে আমরা নিজেরাই ছোট হয়েছি। এখন পেছনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই। প্রতিহিংসা ও আক্রমণের রাজনীতি পরিহার করে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অর্থনৈতিক মুক্তির মাধ্যমেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

নাটোর জেলা প্রশাসক মোছা. সুমাইয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখার আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ।

এর আগে সকালে আলাইপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদের পরিচালনায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতা, বাবুল চৌধুরী, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শরিফ ইউনিভার্সিটিতে বোমা হামলার নিন্দা মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারির

2

চীন সফরে তারেক রহমান

3

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর দাবি

4

হিমবাহ ধসে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা: নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ চার শতাধিক

5

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

6

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিশাল সমাবেশ

7

সাইবার বুলিং থেকে সুরক্ষায় ‘শিক্ষক সুরক্ষা আইন’ চালুর দাবি শিক্ষিকা বিউটি রানীর

8

‘বিএনপি-আওয়ামী লীগও মন্ত্রী-এমপির প্রস্তাব দিয়েছিল, আমরা লোভ করিনি’

9

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

10

নতুন যুদ্ধ হলে আরও বিধ্বংসী অস্ত্র ব্যবহারের হুমকি ইরানের