দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুই কাস্টমস কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

০ শেয়ার
দুই কাস্টমস কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

আমদানি নিষিদ্ধ মেমোরি কার্ড জালিয়াতির মাধ্যমে খালাস ও আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টম হাউজের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • আমদানি নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ মেমোরি কার্ড শুল্ক ফাঁকি দিয়ে খালাস ও আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টম হাউজের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • বুধবার (৪ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
  • চার্জশিটভুক্ত আসামিরা হলেন:আ. রউফ সরকার (সাবেক রাজস্ব কর্মকর্তা, ঢাকা কাস্টম হাউজ)মো. হারুন-অর-রশীদ (সাবেক রাজস্ব কর্মকর্তা, ঢাকা কাস্টম হাউজ)মামুন হাওলাদার (আমদানিকারক ও যাত্রী)মামলার পটভূমি ও অব্যাহতি: এর আগে ২০২৩ সালের ১৯ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে মোট ৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।


আমদানি নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ মেমোরি কার্ড শুল্ক ফাঁকি দিয়ে খালাস ও আত্মসাতের অভিযোগে ঢাকা কাস্টম হাউজের সাবেক দুই রাজস্ব কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৪ নভেম্বর) দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করে জানায়, দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন:

  • আ. রউফ সরকার (সাবেক রাজস্ব কর্মকর্তা, ঢাকা কাস্টম হাউজ)

  • মো. হারুন-অর-রশীদ (সাবেক রাজস্ব কর্মকর্তা, ঢাকা কাস্টম হাউজ)

  • মামুন হাওলাদার (আমদানিকারক ও যাত্রী)

মামলার পটভূমি ও অব্যাহতি: এর আগে ২০২৩ সালের ১৯ জুন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সুভাষ চন্দ্র দত্ত বাদী হয়ে মোট ৭ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। পরবর্তীতে দুদকের উপ-সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান মামলাটি তদন্ত করেন।

দীর্ঘ তদন্ত শেষে অপরাধে সরাসরি সম্পৃক্ততা না পাওয়ায় চারজনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করে চার্জশিট অনুমোদন দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন, আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রক দপ্তরের নিয়ন্ত্রক মো. আওলাদ হোসেন, সহকারী নিয়ন্ত্রক মো. মামুন ইফতেখার রহমান, সহকারী নিয়ন্ত্রক মোছা. ফাতেমা খাতুন এবং উপ-নিয়ন্ত্রক মনিরুজ্জামান খান।

দুদকের তদন্তে যা মিলেছে: দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসাধু উপায়ে লাভবান হওয়ার উদ্দেশ্যে আমদানিকারক ও যাত্রী মামুন হাওলাদারের আনা ২ লাখ ১০ হাজার পিস নিষিদ্ধ মেমোরি কার্ডের ইনভয়েস গোপন করেন। কাস্টমস কর্মকর্তারা ব্যাগেজ গণনা না করেই স্বল্প সময়ে তা খালাসযোগ্য হিসেবে প্রত্যয়নপত্র প্রদান করেন।

পরবর্তীতে ক্লিয়ারেন্স পারমিটের মাধ্যমে আটক করা মেমোরি কার্ডের একটি বড় অংশ বেআইনিভাবে আত্মসাৎ করা হয়। তদন্তে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় আসামিদের বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হওয়ায় এই চার্জশিট দাখিল করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

2

হামের প্রাদুর্ভাব: চিকিৎসা খরচ মেটাতে গিয়ে ঋণের জালে দরিদ্র পরিবারগুলো

3

এমবাপ্পের জোড়া গোল ও ওলিসের জাদুতে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

4

নির্মম হত্যাকাণ্ডে চরম ক্ষোভ ও আতঙ্ক: পেশাদার সন্ত্রাসীরা নিয়ন্ত্রণহীন

5

ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্র দুর্বল হয়েছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান থমাস ম্যাসি

6

রাজধানীর বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

7

র‍্যানসমওয়্যার: একুশ শতকের ডিজিটাল দস্যুতা ও সুরক্ষার কৌশল

8

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশসেবায় ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

9

বিশ্ববাজারে বড় দরপতন: স্বর্ণ ও রুপার দাম কমলেও ঊর্ধ্বমুখী তেল

10

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ