দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

০ শেয়ার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী হয়েছেন। ১৮৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

সংক্ষেপে মূল তথ্য
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
  • বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়।
  • ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ১৮৫টি কেন্দ্রের ভোট গণনা শেষে তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান।

প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট।

আসনটির ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টি কেন্দ্রের ফলাফল প্রকাশের পর ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে তাঁর সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান দাঁড়ায় ১ লাখ ২৮ হাজার ৭১৫ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনের তিনটি উপজেলার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আসনটিতে মোট পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ভিনিসিউসের লাল কার্ড ও বিচ্ছেদ, ক্লাসিকো মিসের শঙ্কা |

2

চার দিন বন্ধ থাকার পর হবিগঞ্জ শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ শুরু

3

নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে যা বললেন মেয়র জোহরান মামদানি

4

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

5

ইরান যুদ্ধের আগে তেলের দাম, আন্তর্জাতিক বাজারে স্বস্তি

6

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে ইতিহাস গড়ছেন আব্দুল এল সাইদ

7

তাজমীন হত্যা: রাজুকে পাঠানো শেষ মেসেজে কী লিখেছিলেন তাজমীন

8

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪ শতাংশ বেড়ে ২১৯ কোটি টাকা

9

রাজপথে নামছে ১১ দলীয় ঐক্য: ৪ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

10

ভাদোদরায় দ্বিতীয় ওয়ানডে লাইভ: হরমনপ্রীতের ৬৭ রানে ভারতের নারী দল ১৫১/৪