দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

০ শেয়ার
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিদেশে বাংলাদেশিদের সময়মতো কনস্যুলার সহায়তা প্রদানে ব্যর্থতার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থমূলক রিট দায়ের করা হয়েছে। পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ৬ কর্মকর্তাকে এতে বিবাদী করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যথাসময়ে আইনি ও কনস্যুলার সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথিত ব্যর্থতার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থমূলক রিট আবেদন করা হয়েছে।
  • রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দায়িত্বপ্রাপ্ত পক্ষগুলোর এমন নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়।
  • বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন।


সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের যথাসময়ে আইনি ও কনস্যুলার সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথিত ব্যর্থতার অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থমূলক রিট আবেদন করা হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দায়িত্বপ্রাপ্ত পক্ষগুলোর এমন নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাসমিয়াহ নুহিয়া আহমেদ জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল এবং শ্রমকল্যাণ উইংয়ের প্রধানকে বিবাদী করা হয়েছে।

সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে প্রবাসীদের জীবন ও সুরক্ষার অধিকারের কথা উল্লেখ করে রিটে বলা হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসে। বিদেশের মাটিতে আটক প্রবাসীদের আর্থিক অসামর্থ্য, ভাষাগত সমস্যা ও আইনি জটিলতার কারণে নিজ থেকে লড়াই করা সম্ভব হয় না। ফলে সরকারি কূটনৈতিক সহায়তা ও কনস্যুলার যোগাযোগ সময়মতো নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি।

রিট আবেদনে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে ৭২ ঘণ্টার মধ্যে বিশ্বের সব প্রান্তের বাংলাদেশ মিশনে বিশেষ নির্দেশনা পাঠানোর আদেশ চাওয়া হয়েছে। এছাড়া সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে সরকারের কাছে থাকা নথি এবং তাঁদের জন্য নেওয়া পদক্ষেপগুলোর বিবরণ দিয়ে আগামী ১৪ দিনের মধ্যে আদালতে হলফনামা পেশ করার নির্দেশনা চাওয়া হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

স্কুল-কলেজে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত

2

পরিবর্তন হলো ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি, নতুন তারিখ ঘোষণা

3

মানিকগঞ্জের শিবালয়ে ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ

4

এক মাসে ৬.৬ শতাংশ কমল আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম: নেপথ্যের কারণ

5

দেশের ৯ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

6

ঢাকাসহ ৮ বিভাগেই টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস: বাড়বে রাতের তাপমাত্রা

7

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার যুক্তিতর্ক শেষ, যেকোনো দিন রায়

8

২৯ ফেব্রুয়ারির তোরেস, ১৯ জুলাইয়ের নায়ক: স্পেনের বিশ্বকাপ জয়ের নেপথ্য নায়ক ফেরান

9

দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৪

10

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামে সংঘর্ষ: আহত ২০, থমথমে পরিস্থিতি