দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

০ শেয়ার
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে হামলার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বাসায় গিয়ে তার খোঁজ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।

সংক্ষেপে মূল তথ্য
  • সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব।
  • তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।
  • ’ তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করার পাশাপাশি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আস্থাকে আরও দৃঢ় করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে অভিনেত্রী বাঁধন লিখেছেন, ‘আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তার এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’ তিনি আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করার পাশাপাশি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আস্থাকে আরও দৃঢ় করেছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র যখন দায়িত্বশীল ভূমিকা পালন করে, তখনই নাগরিকদের আস্থার জায়গাটি শক্তিশালী হয় বলে মন্তব্য করেন তিনি।

ইতালিতে ঘটে যাওয়া সেই অপ্রীতিকর ঘটনার পর বাংলাদেশ সরকার, মাননীয় সরকার প্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালীয় সরকার, পুলিশ বিভাগ এবং দেশ-বিদেশে যারা বিপদের দিনে তার পাশে দাঁড়িয়েছেন ও নৈতিক সমর্থন জুগিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান বাঁধন। তিনি তার বক্তব্যে বলেন, ‘এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না।’ পরিশেষে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এই অভিনেত্রী।ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পর এই অভিনেত্রীর বাসায় গিয়ে তার ও তার পরিবারের খোঁজখবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বাঁধন নিজেই তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শাপলা চত্বর মামলার তদন্তের অগ্রগতি জানতে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজত নেতারা

2

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান

3

নতুন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আনবক্সিং: ডিজাইন ও ফিচারে আসছে বড় পরিবর্তন

4

মিয়ানমারে জান্তার নতুন কৌশলে কোণঠাসা বিদ্রোহীরা

5

জনপ্রশাসনে বড় পদোন্নতি: যুগ্ম সচিব হলেন ১৭৯ কর্মকর্তা

6

ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকি সশস্ত্র গোষ্ঠী

7

দেশে হাম ও এর উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়াল লক্ষাধিক

8

সৌদিতে হামলার প্রভাবে বন্ধ ফ্লাইট, অনিশ্চয়তায় ১৫ হাজার প্রবাসী

9

পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি

10

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা ও ৩০ বেসামরিক নাগরিক নিহত