দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেহারার হুবহু মিল থাকায় রাতারাতি ইন্টারনেটে ভাইরাল ১৫ বছরের কিশোর

০ শেয়ার
চেহারার হুবহু মিল থাকায় রাতারাতি ইন্টারনেটে ভাইরাল ১৫ বছরের কিশোর
লামিন ইয়ামালের মত দেখতে কেরালার ১৫ বছর বয়সি কিশোর।

বার্সেলোনা তারকা লামিন ইয়ামালের সঙ্গে অবিকল চেহারার মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি ভাইরাল হয়েছেন ভারতের কেরালার ১৫ বছর বয়সি কিশোর অ্যালেন জেমস।

সংক্ষেপে মূল তথ্য
  • স্প্যানিশ ফুটবল তারকা ও বার্সেলোনার সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে অবিকল চেহারার মিল।
  • আর এই অদ্ভুত সাদৃশ্যই ভারতের কেরালার ১৫ বছর বয়সি এক কিশোরকে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।
  • কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা দশম শ্রেণির শিক্ষার্থী অ্যালেন জেমসের একটি ছোট ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

স্প্যানিশ ফুটবল তারকা ও বার্সেলোনার সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে অবিকল চেহারার মিল। আর এই অদ্ভুত সাদৃশ্যই ভারতের কেরালার ১৫ বছর বয়সি এক কিশোরকে রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কোল্লাম জেলার চাক্কুভাল্লির বাসিন্দা দশম শ্রেণির শিক্ষার্থী অ্যালেন জেমসের একটি ছোট ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভিডিওটি দেখে প্রথম দৃষ্টিতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন তিনি কি আসলেই অ্যালেন, নাকি মাঠে ঝড় তোলা বার্সেলোনা তারকা লামিনে ইয়ামাল!

ইয়ামালের চুলের স্টাইল, মুখের গড়ন ও হাসির সঙ্গে অ্যালেনের চেহারার এই মিল সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে। ভারতের সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে বার্সেলোনার ঐতিহ্যবাহী নীল-লাল জার্সি গায়ে ফুটবল নিয়ে ড্রিবল করতে দেখা যায় অ্যালেনকে। বন্ধুরা আগে থেকেই বিষয়টি নিয়ে মজা করলেও ইনস্টাগ্রামে ভিডিওটি ভাইরাল হওয়ার পর তার অনুসারীর সংখ্যা কয়েক শ থেকে রাতারাতি হাজার হাজারে পৌঁছে গেছে। এমনকি স্থানীয় বিভিন্ন অনুষ্ঠান ও দোকান উদ্বোধনের জন্য আমন্ত্রণের পাশাপাশি অনেকে তাকে মজা করে ‘আলিবাবার লামিনে’ বা ‘লক্ষ্মী ইয়ামাল’ বলেও ডাকতে শুরু করেছেন।

তবে মজার ব্যাপার হলো, দেখতে ইয়ামালের মতো হলেও অ্যালেনের নিজের প্রিয় ফুটবলার অন্য কেউ; তিনি খোদ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বড় ভক্ত। নিজে স্কুল ফুটবল দলের একজন ডিফেন্ডার হিসেবে খেললেও হঠাৎ পাওয়া এই তারকাখ্যাতি বেশ উপভোগ করছেন অ্যালেন। তবে সব আলোচনা ছাপিয়ে তার মূল লক্ষ্য পড়াশোনা চালিয়ে যাওয়া এবং ভবিষ্যতে একজন পেশাদার দক্ষ ফুটবলার হিসেবে নিজের ক্যারিয়ার গড়া।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জুতা চুরির জের: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৩

2

সৌদি আরবের তেল স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের

3

নোয়াখালীর হাতিয়ায় রাসেলস ভাইপার উদ্ধার: এলাকাবাসীর মধ্যে উদ্বেগ

4

চট্টগ্রামে অ্যাপোলো হাসপাতাল ইনফরমেশন সেন্টার উদ্বোধন ২০২৬ | জামাল খান রোড

5

করাচির নাগরিক দুর্দশায় হতাশ, জন্মশহর ছাড়ছেন শহীদ আফ্রিদি

6

আজ রাতে আকাশে উল্কাবৃষ্টি, বাংলাদেশ থেকেও দেখা যাবে

7

মাদক ও মদ্যপানে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন সৌদি প্রিন্স আব্দুল্লাহ

8

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

9

চট্টগ্রাম ফের জলমগ্ন: জলাবদ্ধতায় নগরবাসী ও ৭ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি

10

ইনজুরিতে ৬-১০ সপ্তাহের জন্য বাইরে দাভানতে অ্যাডামস