দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন

০ শেয়ার
সিরাজগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় স্ত্রীসহ দুইজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে যুবদল নেতা সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও সহযোগী মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন।
  • দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও সহযোগী মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। মামলার অপর দুই অভিযুক্তকে খালাস দেওয়ায় নিহতের পরিবার এই রায়ে চরম অসন্তোষ প্রকাশ করে আদালত চত্বরে বিক্ষোভ ও আহাজারি করেছেন।

আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৫ সালের ২ জুন পরকীয়া সম্পর্কের জেরে নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি মনিরুল ফকির আদালতে উপস্থিত থাকলেও নিহত সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন। রায়ের পর দুই আসামিকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিহতের মা মাজেদা বেগম উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গ্যালারিতে বসে স্পেনের জয় দেখা: লস অ্যাঞ্জেলেস থেকে ফুটবল ডায়েরি

2

এক মঞ্চে নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য

3

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে তেল খাত

4

ভারতীয় রুপির বিপরীতে টাকার বড় উত্থান

5

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পালটা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্ধে তীব্র উত্তেজনা

6

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা যাচ্ছে

7

পাকিস্তান বনাম বাংলাদেশ ওয়ানডে: টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, নতুন শুরুর অপেক্ষায় মিরাজ বাহিনী

8

ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, অধিনায়ক লিটন দাস

9

ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা

10

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, মোট প্রাণহানি বেড়ে ৪০০