দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

০ শেয়ার
ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ আদালতের

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
  • মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর এই নির্দেশ দেন।
  • একই সঙ্গে তাকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার এবং তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেওয়া হয়েছে।

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের ওপর শুনানি শেষে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর এই নির্দেশ দেন। একই সঙ্গে তাকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার এবং তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠনের আদেশ দেওয়া হয়েছে। এই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন ডা. উজমা খানকে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত ও কারা সূত্রে জানা যায়, গত তিন বছর ধরে আদিয়ালা জেলে বন্দি রয়েছেন ইমরান খান। জেল সুপার সুপ্রিম কোর্টের কাছে তার স্বাস্থ্য পরীক্ষার যে প্রতিবেদন জমা দিয়েছেন তাতে দাবি করা হয়েছে যে, কারা কর্তৃপক্ষ তাকে পর্যাপ্ত স্বাস্থ্য সুবিধা দিচ্ছে এবং চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। তবে গত ১ আগস্ট ডা. আক্তার আলী বান্দেশাহর করা একটি পৃথক স্বাস্থ্য পরীক্ষায় তার অনিয়ন্ত্রিত রক্তচাপ, বুক ধড়ফড়, মাথাব্যথা ও চরম অস্থিরতার লক্ষণ পাওয়া যায়। মূলত স্ত্রীর সঙ্গে নিয়মিত সাক্ষাৎ না হওয়া, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকা এবং বিনোদন বা খবরের মাধ্যম না থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলে চিকিৎসকদের জানিয়েছেন।

এদিকে সুপ্রিম কোর্ট ইমরান খানের আইনজীবী ও পরিবারের সদস্যদের কড়া নির্দেশ দিয়েছেন, যেন তার স্বাস্থ্য পরীক্ষার কোনো রিপোর্ট গণমাধ্যমের কাছে প্রকাশ করা না হয় এবং বিষয়টি নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা না হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দেশের ১১ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

2

মুক্তিসংগ্রামের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীতে ঢাবিতে নতুন প্রজন্মের ইতিহাসপাঠ

3

নেতানিয়াহুর সাথে যৌথভাবেই যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প

4

পরিবর্তন হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর

5

৪৪ বছরের ইতিহাসে প্রথম সম্পূর্ণ বন্ধ হচ্ছে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

6

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৯

7

আলজেরিয়ার জার্সিতে বিশ্বকাপে জিনেদিন জিদানের ছেলে লুকা

8

৬০ হাজার কোটি টাকার কৃষি ঋণ ঘোষণা: প্রকৃত কৃষকদের কাছে ঋণ পৌঁছানোর কড়া নির্দেশ

9

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

10

মধ্যপ্রাচ্য সংকট: ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের গোপন ক্যাম্প ডেভিড বৈঠক