দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

০ শেয়ার
শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে পৌনে দুই কোটি টাকার বিদেশি সিগারেট, নিষিদ্ধ বিউটি ক্রিম ও মদ জব্দ করা হয়েছে। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পরিচালিত তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মদ জব্দ করা হয়েছে।
  • আটককৃত এসব পণ্যের বাজারমূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা।
  • সোমবার (১৭ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পরিচালিত তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মদ জব্দ করা হয়েছে। আটককৃত এসব পণ্যের বাজারমূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। সোমবার (১৭ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানগুলোর বিস্তারিত তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত ১৭ আগস্ট দুবাই থেকে আগত দুটি ফ্লাইটে (EK582 ও EK586) বিশেষ অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়, যার শুল্ক-করসহ মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা। একই দিনে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩৮০ কেজির মধ্যে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া গত ১১ আগস্ট দুবাই থেকে আসা অপর একটি ফ্লাইটে (BG148) অভিযান চালিয়ে ১৭৯ কার্টুন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়, যার মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

এনবিআর আরও জানিয়েছে, জব্দকৃত পণ্যের বিপরীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক নজরদারি ও এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।


ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাওয়ার নতুন নিয়ম ও শর্তাবলী

2

আটলান্টিক মহাসাগরে ২৭ দিন ভেসে থাকার পর উদ্ধার, ৮০ জনের বেশি অভিবাসী নিহত

3

আর্জেন্টিনার রক্ষণভাগের নির্ভীক যোদ্ধা ক্রিস্তিয়ান রোমেরো

4

ডোনাল্ড ট্রাম্পের পরনে বাংলাদেশে তৈরি স্যুট?

5

মেসির পরামর্শে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী হুলিয়ান আলভারেজ

6

নারীর সঙ্গে ভাইরাল ভিডিও ও ব্ল্যাকমেইল নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি গাজী নজরুল

7

ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করে লিগস কাপের সর্বকালের সেরা গোলদাতা লিওনেল মেসি

8

মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে

9

৪ দিনে ‘জেলর ২’-এর আয় ৪২৪ কোটি টাকা

10

অস্ট্রেলিয়া-আলজেরিয়া ড্রয়ে নকআউটে দুই দল, স্বপ্নভঙ্গ ইরানের