দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিমাচলে বাস উল্টে চালক-কন্ডাক্টরসহ নিহত ৮, আহত ১০

০ শেয়ার
হিমাচলে বাস উল্টে চালক-কন্ডাক্টরসহ নিহত ৮, আহত ১০
কয়েকজন যাত্রী বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ছবি: সংগৃহীত

শনিবার সকালে হিমাচলের চাম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কে শর্মা বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস উল্টে নিচের সড়কে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ অন্তত ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
  • শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে।
  • এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শর্মা বাস সার্ভিসের বাসটি ১৮ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করার পরই দুর্ঘটনার কবলে পড়ে।

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে উল্টে যাওয়ার ঘটনায় চালক ও কন্ডাক্টরসহ অন্তত ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, শর্মা বাস সার্ভিসের বাসটি ১৮ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে ৬টার দিকে বৈরাগড় থেকে চাম্বার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করার পরই দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি প্রথমে মূল সড়কে উল্টে যায় এবং পরবর্তীতে গড়িয়ে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে, যার ফলে বেশ কয়েকজন যাত্রী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে এবং পুলিশে খবর দেয়। পরবর্তীতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি। কি কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

নবম পে-স্কেল কার্যকর: ১১-২০তম গ্রেডে ১৩৫% পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা

2

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা

3

সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, পডকাস্টে স্বীকার করলেন খায়রুল বাসার

4

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

5

বদলগাছী হাসপাতাল হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, নতুন ভবন নির্মাণের আশ্বাস

6

সারাদেশে তিন দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস

7

নারী বিক্ষোভকারীকে চড় মারা সেই দিল্লি পুলিশের কর্মকর্তা যন্তর মন্তর থেকে প্রত্যাহার

8

ভূমিকম্পের দুই ঘণ্টার উৎকণ্ঠার গল্প

9

পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ: যুদ্ধ শুরুর পর প্রথমবার উচ্চপর্যায়ে যোগাযোগ রাশিয়া-ইরানের

10

টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছেড়ে বাড়ির পানে ছুটছে ঘরমুখো মানুষ