|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরান যুদ্ধে ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা ও অচলাবস্থা প্রকাশ পেয়েছে: আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কেন্দ্র করে নিজেই তৈরি করা এক গভীর সংকটে আটকা পড়েছেন বলে মন্তব্য করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার (৮ আগস্ট) ইরানি সাংবাদিক মাহমুদ সারেমির স্মরণে পালিত জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বিবৃতিতে এই দাবি করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে সামরিক এবং গণমাধ্যমকেন্দ্রিক নানা প্রচেষ্টা চালালেও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামিক প্রজাতন্ত্রকে পরাজিত করতে ওয়াশিংটনের অক্ষমতা বিশ্ব গণমাধ্যমেও এখন স্পষ্ট হয়ে উঠেছে এবং যুদ্ধবিরতি চুক্তিটি মূলত মাঠের বাস্তবতা ও ইরানের শক্তিশালী দর-কষাকষির সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণেরই একটি দলিল।

আইআরজিসির দাবি, চলমান এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত অচলাবস্থা’, পশ্চিমা মিত্রদের মধ্যে পারস্পরিক বিভাজন এবং বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যের স্পষ্ট পতনের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। একই সঙ্গে যুদ্ধের চরম প্রতিকূল পরিস্থিতিতেও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করা সাংবাদিকদের অবদানের ভূয়সী প্রশংসা করেছে বাহিনীটি। তারা জানিয়েছে, শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক অভিযান ও বিভ্রান্তিকর তথ্য প্রতিহত করতে সাংবাদিকদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বর্তমান সময়ের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ ও ক্ষমতার পরিবর্তন: বদলে যাওয়া মধ্যপ্রাচ্যের সমীক

1

ডিজিটাল সাংবাদিকতা ও এআই বিষয়ক পিআইবির দুই দিনের প্রশিক্ষণ ক

2

বিশ্বকাপের মাঝপথে নিষিদ্ধ যুক্তরাষ্ট্র দলের দুই কর্মকর্তা

3

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ

4

ফুটবল ও ক্রিকেট খেলার সময়সূচি ৩১ মার্চ ২০২৬ | বাংলাদেশ বনাম

5

ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিনে আগুন, ট্রেন চলাচল বিঘ্নিত

6

বিলিয়ন ডলারের প্রতারণা: চীনের ব্যবসায়ী গুও ওয়েনগুইয়ের ৩০ বছর

7

জর্ডানকে হারিয়ে আলজেরিয়ার জয়

8

ইয়ামালকে নিয়ে স্বস্তির খবর জানাল স্পেন

9

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

10

আর্জেন্টিনা বনাম মৌরিতানিয়া ২০২৬: স্কালোনির প্রতিক্রিয়া ও মে

11

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

12

৯ জুলাই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল: যেভাবে জান

13

কুষ্টিয়ায় ট্রাক উলটে নিহত ২

14

বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

15

সোমালিয়া উপকূলে অস্ত্রবাহী জাহাজ ছিনতাই, জিম্মি ৬ ভারতীয় ন

16

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় পারেদেস-মোল

17

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বৈদ্যুতিক উপকে

18

১৬ কোটি টাকা নিয়ে পালিয়ে টেক্সাসে সাবেক মেয়র খোকন আবদুল্লাহ

19

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের কর মওকুফ

20