|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: ভিপি-জিএসসহ অর্ধশতাধিক আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসির চেয়ারম্যানের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং জকসু (জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ) প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ ও এজিএস মাসুদ রানাসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

জকসু সূত্রে জানা যায়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু এবং মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন যৌক্তিক দাবিতে ইউজিসি চেয়ারম্যানের সামনে প্ল্যাকার্ড প্রদর্শনের জন্য কেন্দ্রীয় মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন জকসু প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনসহ নেতাকর্মীদের সঙ্গে তাদের বাধা ও হাতাহাতির ঘটনা ঘটে। জকসু নেতাদের অভিযোগ, তাদের প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং অতর্কিত হামলা চালিয়ে ভিপি-জিএসসহ অনেককে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অডিটোরিয়ামের গেট বন্ধ করার দৃশ্য এবং শিক্ষকদের সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা গেছে। জকসু জিএস আব্দুল আলিম আরিফ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন দাবি করেছেন যে শিবির ও জকসু প্রতিনিধিরা পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করে নিজেদের প্ল্যাকার্ড নিজেরাই ছিঁড়ে তাদের ওপর দায় চাপাচ্ছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

1

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আভাস, তাপমাত্রা থাকতে পারে

2

১০ বছরে সাড়ে ৮ লাখ কোটি টাকা পাচার: ২৫টি পদ্মা সেতু সম্ভব ছি

3

হেপাটাইটিস ও ফ্যাটি লিভারের প্রকোপ বৃদ্ধি: সুস্থ থাকতে নিয়মি

4

জাতীয় নিরাপত্তা ঝুঁকি কাটিয়ে আসছে ওপেনএআই-এর শক্তিশালী ‘জিপি

5

আগামী দুবছর ‘কঠিন’: অর্থমন্ত্রী

6

শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: মাওলানা আ

7

ইসলামে খেলাধুলা ও বিনোদনের বিধান: শায়েখ আহমাদুল্লাহর বিশদ ব

8

শফিক ও বাবরের অবিচ্ছিন্ন জুটিতে ঘুরে দাঁড়াল পাকিস্তান, দিন শ

9

কেরুর মদের দাম বাড়ছে

10

জান্নাতের টিকিট বিক্রি করিনি: জামায়াত আমির

11

রণসজ্জায় সংযুক্ত আরব আমিরাত: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব

12

স্নাতক পাসেই আবেদন করুন হেড অব কালেকশন পদে

13

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিনটি তেলবাহী জাহাজে হামলা চা

14

শত্রুর যেকোনো হামলার কঠোর ও বড় জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

15

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, ১১ জুন নতুন

16

লালমনিরহাটে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

17

পুশ ইন ঠেকাতে সীমান্তে ৬০ হাজার বিজিবি মোতায়েন: দিল্লির সম্

18

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে আপিল শুনা

19

রামেক হাসপাতালে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ

20