দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন কার্গোতেই বাড়তি ব্যয় ৩শ কোটি টাকা

০ শেয়ার
তিন কার্গোতেই বাড়তি ব্যয় ৩শ কোটি টাকা

আন্তর্জাতিক বাজার দরের চেয়ে চড়া দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে গিয়ে অতিরিক্ত তিনশ কোটি টাকা ব্যয় হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার।

সংক্ষেপে মূল তথ্য
  • আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে অনেক বেশি চড়া দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ।
  • গত সপ্তাহে স্পট মার্কেটের টেন্ডারে পেট্রোবাংলা প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তিনটি কার্গো ক্রয় করেছে।
  • জাপানি কোরিয়া মার্কার বা জেকেএম ফর্মুলায় আহ্বান করা ওই টেন্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে কমপক্ষে ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে অনেক বেশি চড়া দামে স্পট মার্কেট থেকে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। গত সপ্তাহে স্পট মার্কেটের টেন্ডারে পেট্রোবাংলা প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে তিনটি কার্গো ক্রয় করেছে। জাপানি কোরিয়া মার্কার বা জেকেএম ফর্মুলায় আহ্বান করা ওই টেন্ডারে নির্ধারিত মূল্যের চেয়ে কমপক্ষে ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং দীর্ঘমেয়াদি চুক্তিভিত্তিক সরবরাহকারীদের স্থগিতাদেশের কারণে এই সংকটের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে স্পট মার্কেটের ওপর নির্ভরতা কমিয়ে আগামী ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় অন্তত ২০টি কার্গো আমদানির উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা। সংশ্লিষ্ট মহলের ধারণা, একটি সিন্ডিকেট এই বিলিয়ন ডলারের এলএনজি ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সে কারণেই আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ বাড়িয়ে স্বল্প বা দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে এলএনজি নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে স্পট মার্কেটে স্বল্প সময়ের নোটিশে টেন্ডার আহ্বান করা এবং পেট্রোবাংলার নিজস্ব কিছু কারিগরি সীমাবদ্ধতার কারণে বারবার বাড়তি দামে এলএনজি কিনতে হচ্ছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মালামালের তালিকা করছে দুদক

2

শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেটের কারসাজি: একই গরু বিক্রি সাতবার!

3

সৌদি আরব রুটে নজিরবিহীন ফ্লাইট বিপর্যয়

4

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী

5

বসুন্ধরা স্পোর্টস সিটিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক, মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

6

বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন

7

মোটরসাইকেল চুরির টাকা আত্মসাৎ: ঠাকুরগাঁওয়ে আ.লীগ নেতা গ্রেফতার

8

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

9

হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

10

ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা: বিব্রত এমপি মনিরুল হক চৌধুরী