দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশ সম্পূর্ণ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

০ শেয়ার
দেশ সম্পূর্ণ আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল: জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হলেও জ্বালানি উৎস বা গ্যাস অনুসন্ধানে বিগত ১৭ বছরে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংক্ষেপে মূল তথ্য
  • বর্তমানে দেশ সম্পূর্ণভাবে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
  • বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
  • মন্ত্রী জানান, দেশে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করা হলেও সেই অনুযায়ী জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি।

বর্তমানে দেশ সম্পূর্ণভাবে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার (২২ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে ২৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করা হলেও সেই অনুযায়ী জ্বালানির উৎস নিশ্চিত করা হয়নি। গত ১৭ বছরে দেশে কার্যকর কোনো পরিকল্পনা ছিল না এবং এ সময়ে নতুন কোনো গ্যাসকূপও খনন করা হয়নি। যার ফলে গ্যাস সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেই সারা দেশে বড় ধরনের সংকট তৈরি হচ্ছে।

এলএনজি টার্মিনালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমানে দেশে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) কাজ করছে। এর মধ্যে সম্প্রতি একটি দুর্ঘটনার কবলে পড়ায় গ্যাস সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে এবং ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাওয়ায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এলএনজি অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দেন জ্বালানিমন্ত্রী।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

গুগলে ‘চোরের দল’ সার্চ করলেই আর্জেন্টিনার নাম: কেন এমনটা হচ্ছে?

2

দুপুরের মধ্যে দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

3

পে স্কেল নিয়ে আজকের বৈঠকে বড় সিদ্ধান্ত

4

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সেঞ্চুরি তানজিদের, চালকের আসনে বাংলাদেশ

5

জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস

6

ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ: ঢাকা-ময়মনসিংহ রুটে তীব্র যানজট

7

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত জাহাজ

8

যে কারণে জীবনের শেষ সময়ে আর জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’ ফারুক

9

কবরস্থান থেকে ২৪ কেজি ব্যবহৃত বুলেটের ধাতব অংশ উদ্ধার

10

বেগম খালেদা জিয়ার জন্মদিন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম নিয়ে মীর সরফত আলী সপুর বক্তব্য