দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Jul 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

০ শেয়ার
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার : অর্থমন্ত্রী

চট্টগ্রামের পতেঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারের পুনর্বাসন পরিকল্পনা ও চিকিৎসা সহায়তার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার তাঁদের পাশে থাকবে এবং সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
  • আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই আশ্বাস দেন।
  • অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত বর্তমান সরকার তাঁদের পাশে থাকবে এবং সব ধরণের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে ও হাদী পাড়ায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই আশ্বাস দেন।

অর্থমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই সক্রিয় ভূমিকা পালন করছে এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দুর্গত এলাকার মানুষের জন্য শুকনো খাবার, ডাল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রায় ৪০,০০০ মানুষকে রান্না করা খাবার খাওয়ানোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও জানান, জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যার পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আবারও স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে, বন্যার পানি নেমে যাওয়ার পর সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি ও ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে, যেন যেকোনো সংক্রমণ দেখা দিলে তা দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

পতেঙ্গায় এই ত্রাণ বিতরণ কর্মসূচি শেষ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি চট্টগ্রামের চন্দনাইশ-দোহাজারী ও সাতকানিয়ার দুর্গত এলাকা পরিদর্শনে এবং সেখানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হরমুজ প্রণালি বন্ধ থাকায় ইরাকের তেল রপ্তানি ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে: তেলমন্ত্রী

2

শরিফ ওসমান হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল সপ্তদশবারের মতো

3

যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের প্রথমার্ধের লাইভ আপডেট

4

সিপিএলে দানুশ শানাকার রেকর্ড সেঞ্চুরি, সেন্ট কিটসের বিশাল জয়

5

প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ত্বক পাওয়ার ৫টি সহজ উপায়

6

স্বামীর জানাজার মাত্র পাঁচ মিনিট আগে স্ত্রীর মৃত্যু, কুমিল্লার চান্দিনায় পাশাপাশি দাফন এই দম্পতিকে

7

এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক, গোপন ছবি ও নথি ফাঁসের দাবি ইরানের

8

সৌদি আরবের নিরাপত্তায় দ্রুত সেনা মোতায়েনের ঘোষণা তুরস্ক ও পাকিস্তানের

9

রিয়েল মাদ্রিদে ফেরার শর্ত জানালেন লুকা মদ্রিচ

10

মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে অভিনব উদ্যোগ, ২০ হাজার অভিভাবককে ছাত্রদল নেতার শুভেচ্ছাপত্র