|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে ভয়াবহ বন্যা: এলপিজি প্ল্যান্ট থেকে ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা কয়েকদিনের টানা ভারি বৃষ্টির জেরে হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। পানি ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে প্ল্যান্টে রাখা প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে মিশেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে নদী দিয়ে হাজার হাজার সিলিন্ডার ভেসে যেতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ঘটনার পরপরই জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয়দের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোতে এখনো গ্যাস থাকতে পারে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সিলিন্ডারগুলো নিরাপদ কি না তা নিশ্চিত করা অসম্ভব, তাই কৌতূহলবশত কোনো সিলিন্ডার কুড়িয়ে পাওয়া মাত্র তা বাসায় না নিয়ে দ্রুত স্থানীয় এইচপিসিএল ডিলার, তহসিল অফিস বা এসডিও কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিলিন্ডার ব্যবহারের চেষ্টা করা থেকে বিরত থাকার জন্যও কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে চলমান ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রায়গড়ের নদ-নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দুর্গত এলাকাবাসী ও নদীর তীরবর্তী লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দিয়েছে। ভেসে যাওয়া সিলিন্ডারগুলো উদ্ধারের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল: প্রীতি ম্যাচে সেলেসাওদে

1

চেেলসির হয়ে জাবি আলোনসো যুগের দুর্দান্ত জয়, নায়ক কোল পালমার

2

৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, আত্মত্যাগকে সর্

3

গোলরক্ষক রুমের রেকর্ড, কুরাসাওয়ের ইতিহাস

4

কোনো নিয়মের তোয়াক্কা না করে ঢাকার প্রধান সড়কে দাপিয়ে বেড়াচ্

5

স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য

6

এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের নেপথ্য কারণ: কোথায় গলদ আমাদে

7

জামায়াত এমপির ‘ব্যক্তিগত মুহূর্ত’র ভিডিও ভাইরাল, তরুণীকে দ্

8

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নিলোফার মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্য

9

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

10

কোপা সুদামেরিকার শেষ ষোলোর টিকি টের খোঁজে মিগেলিতো ও সান্তোস

11

জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে সমালোচনা প্রসঙ্গে যা বললেন ধান

12

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামের ১.৩ বিলিয়ন ডলারের আধুনিকায়ন

13

স্যামসাং গ্যালাক্সি এম৪৭ ৫জি-এর বিস্তারিত তথ্য

14

ভারতে চুরির ভয়ে জমিতে ৫ লাখ টাকা পুঁতে রেখেছিলেন কৃষক, উইপোক

15

স্পেনের সেউটা সীমান্তে অভিবাসী ঢল: ইতালির সঙ্গে শেনজেন চুক্ত

16

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ: তীব্

17

এয়ারফোর্স ওয়ানে হামলার আশঙ্কার নেপথ্যে ইসরায়েলি গোয়েন্দা

18

বিয়ের খাবারে খাসির মাংস না দেওয়ায় সংঘর্ষ: আহত ১২

19

২৪ বছর পর বিশ্বকাপে এসে ২ ম্যাচেই বিদায় তুরস্কের

20