মেহেরপুর সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী
মেহেরপুর সীমান্তে বাংলাদেশি নাগরিককে ধরে নেওয়ার পর দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী
মেহেরপুরের ইছাখালী সীমান্তে জমিতে কাজ করার সময় আব্দুল মান্নান নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে স্থানীয় গ্রামবাসী দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছেন।