দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

০ শেয়ার
মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

২০২৬ লিগস কাপের প্রথম ম্যাচে অ্যাতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোল করে এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন লিওনেল মেসি।

সংক্ষেপে মূল তথ্য
  • বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েলেন লিওনেল মেসি।
  • তার জোড়া গোলের সুবাদে অ্যাতলেতিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি।
  • বাংলাদেশ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ লিগস কাপের এই ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি।

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো শুরুর একাদশে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখিয়েলেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে অ্যাতলেতিকো দে সান লুইসের বিপক্ষে ৪-২ গোলের বড় জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার অনুষ্ঠিত ২০২৬ লিগস কাপের এই ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল মায়ামি। ম্যাচের একদম শুরুতেই গোল করে সফরকারী সান লুইসকে এগিয়ে দেয় তাদের ফুটবলাররা। তবে পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে দ্রুতই খেলায় ফেরে স্বাগতিকরা।

ম্যাচের একাদশ মিনিটে নোয়া অ্যালেনের নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে দলের হয়ে সমতা ফেরান আর্জেন্টাইন মহাতারকা মেসি। এরপর তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে নেন। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে আবারও জাদুকরী নৈপুণ্য দেখান ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। নোয়া অ্যালেনের বাড়ানো বল থেকে গোল করে নিজের নামের পাশে দ্বিতীয় গোলটি যোগ করেন তিনি। এই জোড়া গোলের সুবাদে লিগস কাপের ইতিহাসে ১৪ গোল নিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনটি নিজের দখলে নিয়ে নিলেন মেসি। শুধু তাই নয়, প্রথমার্ধের শেষদিকে মেসির নেওয়া কর্নার কিক থেকেই দলের চতুর্থ গোলটি করেন মিকায়েল।

২০২৬ বিশ্বকাপের পর ইন্টার মায়ামির জার্সিতে এটি মেসির দ্বিতীয় ম্যাচ হলেও শুরুর একাদশে ছিলেন এই প্রথম। মাঠে নেমেই নিজের চিরচেনা ছন্দে ফিরে প্রমাণ করলেন কেন তিনি ফুটবলের বরপুত্র। এর আগে ২০২৩ সালে মায়ামিতে যোগ দিয়েই ক্লাবটিকে লিগস কাপের শিরোপা উপহার দিয়েছিলেন তিনি। এবারও টুর্নামেন্টের শুরুটা হলো তার রেকর্ড গড়া পারফরম্যান্সে। এই জয়ে দুর্দান্ত শুরু করার পর লিগস কাপে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে মন্তেরি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ

2

সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক

3

সাত ত্রাণকর্মী হত্যা: অনুতপ্ত নন ইসরাইলি কমান্ডার নোচি মেন্ডেল

4

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১-দলীয় ঐক্যের লংমার্চের ঘোষণা

5

টাইব্রেকারের নিয়মে বড় বদল আনছে ফিফা

6

হালান্ড বনাম গ্যাব্রিয়েল: বিশ্বকাপ মঞ্চে প্রিমিয়ার লিগের সেই ব্যক্তিগত দ্বৈরথ

7

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা ও রাডার ক্ষতিগ্রস্ত: ইরান যুদ্ধে যোগ দিল হুথি

8

কনসার্টে বিতর্কিত বক্তব্য মেটালিকার

9

আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টের রায় আজ

10

নোয়াখালীতে নারীকে পেটালেন যুবদল নেতা