দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

০ শেয়ার
ভোগান্তি পেরিয়ে শেষ টেস্টের ভেন্যুতে বাংলাদেশ দল

ফ্লাইট বিলম্বের কারণে ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পাড়ি দিয়ে অস্ট্রেলিয়ার ম্যাকাইয়ে শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ দল। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর একদিনের বিশ্রাম শেষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
  • তবে ৬ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ফ্লাইট বিলম্বের কারণে টাইগারদের সময় লেগেছে প্রায় ১৪ ঘণ্টা, যা দলের খেলোয়াড়দের জন্য বেশ বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
  • স্থানীয় সময় আজ ভোর ৫টায় ডারউইন থেকে ম্যাকাইয়ের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক ৯ উইকেটের দুর্দান্ত জয়ের পর একদিনের বিশ্রাম শেষে দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যুতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ৬ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে ফ্লাইট বিলম্বের কারণে টাইগারদের সময় লেগেছে প্রায় ১৪ ঘণ্টা, যা দলের খেলোয়াড়দের জন্য বেশ বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় সময় আজ ভোর ৫টায় ডারউইন থেকে ম্যাকাইয়ের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। তবে নানা জটিলতা ও ফ্লাইট বিলম্বের ফলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছুক্ষণ আগে তারা গন্তব্যে পৌঁছান। বিমানবন্দর ত্যাগ করার সময় ক্রিকেটারদের চোখে-মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হতে যাওয়া সিরিজের এই দ্বিতীয় ও শেষ টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে এই মাঠে প্রথমবারের মতো পুরুষদের কোনো আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে প্রথম দিনের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিউসের নতুন চুক্তি নিয়ে আলোচনায় অগ্রগতি

2

শিক্ষার্থীদের পঁচা খাবার সরবরাহ, ২ কর্মকর্তা কারাগারে

3

খুচরা বাজারে দুই হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

4

শ্রীলঙ্কার নেগোম্বো কারাগারে দুই মাদকচক্রের সংঘর্ষে ২৬ জন নিহত

5

তানজিন তিশার বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার সানায়ার নারাজি

6

এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

7

স্বর্ণের দামে নতুন ইতিহাস: প্রথমবারের মতো ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল

8

চার্লস ডি কেটেলার: বেলজিয়ামের ফুটবলের নতুন নীরব জাদুকর

9

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে

10

ব্রাজিল-আর্জেন্টিনা নারী ফুটবলের সুপারক্লাসিকো ২-২ ড্র