
খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় রানা (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা; বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটির সামনে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আহত রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি বর্তমানে জামিনে আছেন; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরেই তাকে কুপিয়ে জখম করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।