
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়ার কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক;
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই আট জেলার বাইরে দেশের বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলমান রয়েছে এবং আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় নির্ধারিত আবেদনপত্র জমা দিতে পারবেন।