প্রিন্ট এর তারিখঃ Nov 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 26, 2026 ইং
যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর আরও দুটি সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানি সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগের বরাত দিয়ে আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানায়, মঙ্গলবার পারস্য উপসাগরের হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ‘লুকাস’ এবং ‘এমকিউ-৯’ সিরিজের দুটি মার্কিন ড্রোনকে আঘাত করে ধ্বংস করা হয়েছে। তবে আইআরজিসির এই দাবির প্রতিক্রিয়ায় মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয় এবং মার্কিন বিমান অভিযানের জবাবে পারস্য উপসাগরের তীরবর্তী অঞ্চলজুড়ে ইসরাইল ও মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইরান। শত্রুতা অবসানের লক্ষ্যে জুন মাসে ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌচলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতপার্থক্যের কারণে সেই আলোচনা থমকে যায়, আর যুদ্ধ বন্ধের প্রচেষ্টা সত্ত্বেও জুলাই মাস থেকে উভয় পক্ষের মধ্যে মাঝে মাঝেই লড়াই নতুন করে ছড়িয়ে পড়ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ঢাকা ফাইলস ২০২৬