
জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি; তাঁর মতে, জনসংখ্যা বাড়লে দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে এবং শত্রুদের হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করা সহজ হবে। জাতীয় জনসংখ্যা পুরস্কারের চতুর্থ আসর উপলক্ষে দেওয়া এক বার্তায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।
মোজতবা খামেনি তাঁর বার্তায় উল্লেখ করেন, জনসংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি জাতীয় সক্ষমতা বাস্তবায়নের পাশাপাশি বিজ্ঞান, সংস্কৃতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি ও বিদ্যমান সম্ভাবনা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে এবং একই সঙ্গে শত্রুদের হুমকি ও অসৎ উদ্দেশ্য মোকাবিলায়ও সহায়ক। এ সময় তিনি অল্প বয়সে বিয়ে এবং পরিবারকেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলার প্রতিও উৎসাহ দেন।
উল্লেখ্য, গত মার্চের শুরুতে যুদ্ধের সূচনায় চালানো হামলায় পূর্বসূরি ও বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি; তবে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত তাঁকে জনসমক্ষে দেখা যায়নি।