
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গোপালগঞ্জে পৌঁছেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ। আজ শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে আইজিপি গোপালগঞ্জে পৌঁছান।
তাঁদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও পরিদর্শনে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শন ও বিশেষ সভা একটি সূত্র জানায়, পুলিশ মহাপরিদর্শক ও তিন বাহিনীর মহাপরিচালক জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখবেন। সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও পুড়ে যাওয়া থানাগুলোও তাঁদের পরিদর্শন করার কথা রয়েছে। পাশাপাশি জেলা পুলিশের আয়োজনে একটি বিশেষ সভায় অংশ নেবেন শীর্ষ কর্মকর্তারা।
পরিস্থিতি ও শহরের সকালের চিত্র কয়েকদিনের সহিংসতার পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং রাত থেকে কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাত থেকে বৃষ্টি চলায় সকাল পর্যন্ত জেলার কোথাও মিছিল বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে শহরের ওষুধ ও খাবারের দোকান ছাড়া অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।