
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এমন অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি পালনের সময় দলটির নেতাকর্মীরা মুকসুদপুর থানায় আগুন দেন। এ ছাড়া জেলার কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি কাশিয়ানীতে বিএনপির কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পর মুকসুদপুর থানার বর্তমান পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।