
আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকে ছাড়িয়ে ইসলাম বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে উঠবে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিস্টান জনসংখ্যা ছিল প্রায় ২২৭ কোটি এবং মুসলিম জনসংখ্যা ছিল প্রায় ২০২ কোটি। তবে ২০৩৫ সালে মুসলিম জনসংখ্যা বেড়ে প্রায় ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে, যা খ্রিস্টান জনসংখ্যার (প্রায় ২৫২ কোটি) চেয়ে বেশি হবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৭০ সালে বিশ্বের মুসলিম জনসংখ্যা ৩৬০ কোটির বেশি এবং খ্রিস্টান জনসংখ্যা ৩০০ কোটির সামান্য নিচে থাকতে পারে।
দ্রুত প্রবৃদ্ধির পেছনে জনমিতিক কারণ পিউ রিসার্চের বিশ্লেষণে বলা হয়েছে, মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ার পেছনে ধর্মান্তর নয়, বরং তুলনামূলক বেশি উর্বরতার হার ও তরুণ বয়স কাঠামো প্রধান ভূমিকা রাখছে। ২০২০–২০২৫ সময়কালে মুসলিম নারীদের গড় উর্বরতার হার ছিল ৩.১, যেখানে অমুসলিমদের ক্ষেত্রে এ হার ২.০। এ ছাড়া ২০২০ সালের হিসাব অনুযায়ী মুসলিমদের গড় বয়স ছিল ২৪ বছর, যা অমুসলিমদের গড় বয়স (৩৩ বছর) এবং খ্রিস্টানদের (৩১ বছর) তুলনায় কম। ধর্ম পরিবর্তন বা ধর্মান্তরের ক্ষেত্রে খ্রিস্টধর্ম থেকে ইসলামে এবং ইসলাম থেকে খ্রিস্টধর্মে যাওয়ার হার প্রায় কাছাকাছি থাকায় বৈশ্বিক সংখ্যায় এর প্রভাব তুলনামূলক সামান্য বলে উল্লেখ করা হয়েছে।
বৈশ্বিক প্রবণতা ও আঞ্চলিক চিত্র২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বৈশ্বিক জনসংখ্যা ২৯ শতাংশ বাড়ার পূর্বাভাস থাকলেও এ সময়ে মুসলিম জনসংখ্যা ৮০ শতাংশ এবং খ্রিস্টান জনসংখ্যা ৩০ শতাংশ বাড়তে পারে বলে জানিয়েছে পিউ রিসার্চ।
তবে পিউ রিসার্চ সেন্টার স্পষ্ট করেছে যে এই প্রক্ষেপণগুলো বর্তমান জনমিতিক প্রবণতার ওপর ভিত্তি করে তৈরি; ভবিষ্যতের যুদ্ধ, অর্থনৈতিক পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক পরিবর্তনের মতো ঘটনা ধর্মীয় জনসংখ্যার চিত্রে ভিন্ন প্রভাব ফেলতে পার