
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৬০টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৩ জন, তেজগাঁও বিভাগে ৯১ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, গুলশান বিভাগে ৬৬ জন, লালবাগ বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, রমনা বিভাগে ৪৩ জন, মতিঝিল বিভাগে ৪৩ জন, এসআরইউতে ৭ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগ কর্তৃক ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে উদ্ধারকৃত আলামত ও মাদকদ্রব্য:
বিস্ফোরক ও সরঞ্জাম: ৪টি ককটেল, ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডার।
মাদকদ্রব্য: ১১,৬১৫ পিস ইয়াবা, ১০ কেজি ৩০০ গ্রাম ও ১ পুরিয়া গাঁজা, ২.২ গ্রাম হেরোইন এবং ৪ বোতল দেশী মদ।
যানবাহন ও অন্যান্য সামগ্রী: ১টি ট্রাক, ৫টি মোটরসাইকেল, ১৮ কেজি তামার তার ও ২টি মোবাইল ফোন।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।