
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। নতুন এই দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারিত হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দর ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
উল্লেখ্য, এর ঠিক আগের দিন বুধবারও (১১ নভেম্বর) বাজুস স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল। টানা দুই দফায় স্বর্ণের দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।