
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতিমা তাসনিম জুমা তাঁর একটি ফেসবুক পোস্টের কারণে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিয়ের আগে হবু জীবনসঙ্গী সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়ে দেওয়া তাঁর একটি পোস্ট নিয়ে নেটদুনিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা গেছে।
গত রোববার (৮ নভেম্বর) দুপুরে ফাতিমা তাসনিম জুমা তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, “লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার ‘শামি বাই’ কিনা।”
তাঁর এই পোস্টের মন্তব্যের ঘরেও নিজের অবস্থান ও মন্তব্য নিয়ে বেশ সরব থাকতে দেখা যায়। এক কমেন্টে তিনি স্পষ্ট করে লেখেন, “বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।”
ফাতিমা তাসনিম জুমার এই পোস্টের সুনির্দিষ্ট ভাষা, প্রাসঙ্গিকতা এবং বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া ও কৌতূহল তৈরি হয়েছে। তবে ওই পোস্টে তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি। তাঁর এই মন্তব্যটি মুহূর্তেই বিভিন্ন গ্রুপ ও প্রোফাইলে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার খোরাক জোগায়।