
বেসরকারি উন্নয়নমূলক সংস্থা ‘প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট’ (পিসিডি) তাদের ক্ষুদ্রঋণ (মাইক্রোফাইন্যান্স) ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২২০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব পদে নারী প্রদে আ্যাবেদন করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ডাকযোগ বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারবেন।
পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল:
১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স):
পদসংখ্যা: ১টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
২. এলাকা ব্যবস্থাপক:
পদসংখ্যা: ৫টি।
বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৭,৫৫০ টাকা।
৩. এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার:
পদসংখ্যা: ১টি।
বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৩,৮৫০ টাকা।
৪. শাখা ব্যবস্থাপক:
পদসংখ্যা: ২৮টি।
বেতন: শিক্ষানবিশকালে ৩৮,০০০–৪০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৪৩,০০০ টাকা।
৫. অডিট অফিসার:
পদসংখ্যা: ১০টি।
বেতন: শিক্ষানবিশকালে ৩০,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।
৬. ফিল্ড সুপারভাইজার:
পদসংখ্যা: ২০টি।
বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।
৭. সিনিয়র ক্রেডিট অফিসার:
পদসংখ্যা: ৬০টি।
বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা। স্থায়ী হলে সর্বসাকল্যে ৩৩,০০০ টাকা।
৮. ক্রেডিট অফিসার:
পদসংখ্যা: ৮০টি।
বেতন: স্নাতক ডিগ্রিধারীদের জন্য শিক্ষানবিশকালে ২৫,০০০ টাকা ও স্থায়ী হলে ২৮,০০০ টাকা। অন্যদিকে এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৫,০০০ টাকা দেওয়া হবে।
৯. হিসাবরক্ষক কাম আইটি সহকারী:
পদসংখ্যা: ১৫টি।
বেতন: শিক্ষানবিশকালে ২২,০০০ টাকা। চাকরি স্থায়ী হলে সর্বসাকল্যে ২৬,০০০ টাকা।
আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকানা: আগ্রহী প্রার্থীদের হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), প্রয়োজনীয় কাগজপত্র ও নিজস্ব মোবাইল নম্বর উল্লেখপূর্বক আবেদনপত্র তৈরি করতে হবে। আবেদনপত্রটি ‘নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০’ এই ঠিকানায় আগামী ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি সংক্রান্ত বিস্তারিত তথ্য পিসিডির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।