
অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের দিনক্ষণ। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। ফল প্রকাশ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ডের কমন ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের EIIN নম্বর ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও সরাসরি অনলাইনে https://eduboardresults.gov.bdhttps://educationboardresults.gov.bd
এসএমএসে ফল দেখার নিয়ম:
যে কোনো মোবাইল অপাটেরের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে: HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। (উদাহরণ: HSC Dha 123456 2026)
এছাড়া, প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বলে শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।