
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় যৌথ অভিযান চালিয়ে ৮৫ কেজি ওজনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনসম্বলিত একটি কষ্টি পাথরের মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফেচকা ঘাট সংলগ্ন তুলসীগঙ্গা নদী থেকে জয়পুরহাট ২০ বিজিবি, পাঁচবিবি থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযান পরিচালনা করে।
জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়কের প্রেস ব্রিফিং থেকে জানা গেছে, উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণুমূর্তিটির ওজন ৮৫ কেজি এবং এর আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ টাকা।
পরবর্তীতে উদ্ধারকৃত মূর্তিটি আইনি প্রক্রিয়া শেষে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘরে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরি/মামলা দায়ের করা হয়েছে।