|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সফরে দুই প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান বাবরের সংবর্ধনা ও পোনামাছ অবমুক্তকরণ

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিশেষ আমন্ত্রণে আগামীকাল ৩ জুলাই শুক্রবার নেত্রকোনা সফরে আসছেন সরকারের দুই গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই সফরে অংশ নেবেন। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিমন্ত্রীদের এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও হাওরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সফরসূচি অনুযায়ী, দুই প্রতিমন্ত্রী মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে আয়োজিত বিভিন্ন পথসভায় যোগ দেবেন। এছাড়াও হাওরাঞ্চলের মৎস্যজীবীদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন স্থানে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেবেন তারা। সফরের শুরুতে মদন উপজেলার উচিতপুর ঘাটে পথসভা ও পোনামাছ অবমুক্ত করার মাধ্যমে কার্যক্রম শুরু হবে। এরপর খালিয়াজুরীর বিভিন্ন পয়েন্টে একই কর্মসূচির পর মোহনগঞ্জের তেঁতুলিয়া ট্রলার ঘাট এলাকায় আরেকটি পথসভায় যোগ দেবেন রেলপথ প্রতিমন্ত্রী, যা তার পূর্বপুরুষের এলাকা হিসেবেও পরিচিত। সফর শেষে তারা মোহনগঞ্জ রেলস্টেশন পরিদর্শন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দুই প্রতিমন্ত্রীর এই সফর হাওর জনপদের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে মোহনগঞ্জ হতে আটপড়া, মদন ও কেন্দুয়া হয়ে আঠারোবাড়ি পর্যন্ত রেললাইন স্থাপনের দীর্ঘদিনের দাবিটি পুনরায় জোরালোভাবে উপস্থাপন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়নে এই সফর বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয় বিএনপি নেতারা। হাওরবাসীর দীর্ঘদিনের প্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরের উদ্যোগে এই সফর হাওরাঞ্চলের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপে রেফারিদের দায়িত্ব দেওয়ার রহস্য ও ফিফার নীতিমা

1

মুর্শিদাবাদে সীমান্ত বেড়া নির্মাণের বলি ১৯ পরিবারের ভিটে

2

আগস্টেই আসছে দুরেফিশান-শেহেরিয়ারের নতুন পাকিস্তানি নাটক ‘দা

3

ট্রাম্পের ছবিযুক্ত আড়াই লাখ কমেমোরেটিভ পাসপোর্ট দিচ্ছে স্টেট

4

নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত,

5

জেইস ক্যামেরা ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসরের সঙ্গে অফিসিয়

6

সাভারে আ.লীগের ৬ নেতাকর্মী আটক

7

সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়

8

রাশিয়ার ওয়াইল্ডবেরিজ গুদামে ইউক্রেনীয় ড্রোন হামলা, আহত ১৫

9

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রু

10

ভিত্তিহীন খবর ছড়িয়ে সবাই আমাদের পতনের অপেক্ষায় ছিল’, সমাল

11

দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮১০

12

হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, মধ্যপ্রাচ্যে উত্তেজন

13

বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে: স্পেনের কাছে হার

14

ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা করল ইরাকি সশ

15

পর্তুগাল বনাম কঙ্গো ডিআর লাইভ স্কোর, একাদশ ও পরিসংখ্যান ২০২৬

16

ভিয়েতনামে নৌকাডুবি: ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

17

নোয়াখালীর চাটখিলে শিশু ধর্ষণ ও হত্যায় একমাত্র আসামির মৃত্যুদ

18

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও নারীদের জন্য এলপিজি কার্ডের ঘ

19

২৪ ঘণ্টার আলোচনার প্রস্তাব অমিত শাহের, রাহুল বললেন ‘লেকচার শ

20